উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

কক্সবাজারে ১০ ঘন্টায় দুই হত্যা সহ ৪ অপমৃত্যু

কক্সবাজার জেলার তিন উপজেলায় দুই হত্যাকাণ্ড সহ চারটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে।

২৬ মার্চ (মঙ্গলবার) দুপুর ২ টা থেকে রাত ১২ টার মধ্যে জেলার চকরিয়া,রামু ও সদর উপজেলায় পৃথক ঘটনাগুলো ঘটে।

সর্বশেষ রাতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া গ্রামে মাদকাসক্ত এক ব্যক্তির ছুরিকাঘাতে আজিম মওলা সাহেদ প্রকাশ ছায়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো: সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাহেদের ঘটনাটি অধিকতর তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে রাত ১০ টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া চেয়ারম্যান ঘাটার একটি ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও প্রতিবেশীরা বলছেন তারাবি নমাজের সময়েই এ হত্যাকান্ডের ঘটনাটটি ঘটতে পারে।

স্থানীয় হাফেজ আবু নাছের নিজের স্ত্রী রিনা আক্তার কে নিয়ে নিজের তিন তলা ভবনের দ্বিতীয় তলাতে থাকতেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর টিপু জানান, নাছেরের স্ত্রী হত্যা এবং বাড়ি স্বর্ণলুটের খবর শোনে তিনি নিহতের বাড়িতে এসেছেন।

বিকেল ৪ টার দিকে রামুতে এ সালাম বাসের ধাক্কায় এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়। এখনো পর্যন্ত মহিলার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়ায় ধান ক্ষেতে কাজ করার সময় দুপুর ২ টার দিকে বন্যহাতির আক্রমণে মো. বেলাল উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। এসময় কামাল হোসেন (৪৫) নামে অপর এক কৃষক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাহাড় সংলগ্ন নিজের ধান ক্ষেতে আগাছা পরিষ্কার করার সময় হঠাৎ দলছুট একটি বন্যহাতি অতর্কিত হামলা চালিয়ে বেলাল উদ্দিনকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষ্ট করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Tag
আরও খবর