উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের নানা কর্মসুচি

২৬মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের নানা কর্মসুচির মধ্যদিয়ে যথাযথ সম্মানের সঙ্গে দিবসটি উদযাপন করা হয়েছে।




উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের শুরুতে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী সবাইকে সাথে নিয়ে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর চকরিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের স্মৃতির সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ গ্রহন শেষে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এভাবে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে সকল স্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হয়েছে জাতীয় এই দিবসটি।


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।




এদিন সকালে চকরিয়া উপজেলা পরিষদস্থ মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্যারেড গ্রাউন্ড কুচকাওয়াজ গ্রহন করেন সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর