তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

উখিয়ায় দুদিনে দুই হাজার লিটার অকটেন জব্দ!

মিয়ানমার পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ১হাজার ১শ লিটার অকটেন জব্দ করেছে উখিয়া উপজেলা প্রশাসন।


গত ২৫ মার্চ রাত ১০টার দিকে উপজেলার সোনারপাড়া বাজারের একটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।


এরপরের দিন ২৬ মার্চ দুপুরে সোনারপাড়া বাজারের পশ্চিম পাশে আরও একটি দোকান থেকে ১হাজার ৮০ লিটার অকটেন জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ ও উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন অভিযানে উপস্থিত ছিলেন।


জানা যায়, ২৬ মার্চ সকাল থেকে গোপন সংবাদ পেয়ে সোনারপাড়া বাজারের পশ্চিম পাশের একটি দোকান ঘিরে অবস্থান নেয় ইনানী পুলিশ ফাড়ির একটি টিম। পরে তথ্য সংগ্রহ করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদের উপস্থিতিতে তালা খুললে দেখা যায় ২৭ ব্যারেল অকটেন মিয়ানমার পাচারের জন্য মজুদ করে রাখা হয়েছে।


উখিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান,” জব্দকৃত অকটেন ২৭টি ব্যারেলে মজুদ ছিলো। জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে বলে জানান তিনি।

Tag
আরও খবর