উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

গৃহবধু রিনা আক্তারের জানাজা সম্পন্ন: কিছু প্রশ্ন জনমনে!

শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় মঙ্গলবার রাতে হত্যার শিকার গৃহবধু রিনা আক্তারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার(২৭ মার্চ) বিকেলে ময়নাতদন্ত শেষে দক্ষিণ রুমালিয়ারছড়ার পুলিশ ফাঁড়ি সংলগ্ন মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশী হেফাজতে থাকা নিহত গৃহবধুর স্বামী আবু নাসের এবং ভাড়াটিয়া রোহিঙ্গা নারী রুবি আক্তার ও তার স্বামী আব্দুর রহিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশের হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ গৃহে জবাই করে হত্যা করা হয় গৃহবধু রিনা আক্তারকে। এরপর থেকে নানান আলোচনা শুরু হয় এলাকাজুড়ে। সেই সাথে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।

এলাকা ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যাই। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় নানা প্রশ্ন তুলেছেন। দাফন হয়ে গেলেও সেসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।মানুষের মনে উদ্রেকের সৃষ্টি করা সেসব প্রশ্ন পাঠকের সামনে তুলে ধরেছে । প্রশ্নগুলো হলো, নিহত রিনা আক্তারের সাথে স্বামীর সম্পর্ক কেমন ছিলো? রোহিঙ্গা নারী রুবি আক্তার ও তার স্বামী আব্দুর রহিমকে কেন ৮ হাজার টাকার বাসা ৪ হাজার টাকায় ভাড়া দিলো নিহতের স্বামী আবু নাসের? সন্দীগ্ধদের মোবাইলের কল লিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অর্থাৎ হত্যাকান্ডের আগে বা পরে সন্দেহভাজন কেউ কারো সাথে যোগাযোগ করেছে কি না? করলে কি কথা হয়েছে? একজন প্রত্যক্ষদর্শী বলছেন, ডাকাতি হলে ঘরের দরজায় কোনো চিহ্ন বা নিহতের রুমের আসবাবপত্র এমনকি বিছানার চাদর সব ঠিকঠাক ছিলো কেন? এছাড়াও হত্যাকান্ডে ব্যবহার হওয়া দা নিজের ঘরের বলেও জানা গেছে। এতে হত্যা নিয়ে মানুষের মনে কৌতূহল রয়েই যায়।

অন্যদিকে নিহতের স্বামী আবু নাসের দাবী করেছেন, বাসার আলমারি থেকে নগদ টাকা স্বর্ণালংকার লুট করা হয়েছে। তবে পুলিশের একটি সূত্র বলছে এ ধরনের কোনো আলামত তারা পান নি। তাই এই হত্যাকান্ড নিয়ে জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন। এদিকে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, তদন্ত চলছে, শীঘ্রই এ ঘটনার প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

Tag
আরও খবর