জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে

বরিশালে মসজিদে নামাজ চলাকালীন এসি বিস্ফারণ, কোন হতাহতের ঘটনা ঘটেনি।




বরিশালে যোহরের নামাজ চলাকালীন জামে এবায়দুল্লাহ মসজিদে এসি বিস্ফোরণ হয় এ ঘটনাটি ঘটে বরিশাল নগরীর ব্যস্ততম সড়ক চকবাজার এলাকার জামে এবায়দুল্লাহ মসজিদের দ্বিতীয় তলায় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে। এ ঘটনার টের পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দ্রুত আগুন নিয়ান্ত্রে আনে তারা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, দুপুর দেড়টার দিকে মসজিদে নামাজ শুরু হলে দ্বিতীয় রাকাতে সময় হঠাৎ মসজিদের দ্বিতীয় তলায় ইমামের রুমে থাকা এসি বিকট শব্দ হয়ে বিস্ফোরণ হয়। এ সময় মসজিদে কাল ধোয়ায় আচ্ছন্ন হয়। পরে মুসল্লিরা নামাজ ছেড়ে নিচে নেমে আসেন। এতে কোনো মুসল্লি হতাহত হয়নি। তবে সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সামসুল আলম বলেন, মসজিদের ওই এসি ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে সঙ্গে মসজিদের বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন মসজিদে নামাজ আদায় করতে পারব।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, খবর পেয়ে তাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে মসজিদের মুসল্লিদের মাধ্যমে এসি বিস্ফোরণের ঘটনা জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে মূল কারণ জানা যাবে।
বরিশাল কোতয়ালী মডেল থানা–পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাফিসুর রহমান বলেন, ‘জামে এবায়দুল্লাহ মসজিদে এসি বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখানে আমরা ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তারা।

আরও খবর