তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

গাংনীতে ধানখোলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন জামায়াত ইসলামের উদ্যোগে ১৭-ই রমজান ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) ধানখোলা ইউনিয়নের জুগিন্দা পশ্চিম পাড়া জামে মসজিদে এ ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধানখোলা ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম হোসেন, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ জাকিরুল ইসলাম, জুগিন্দা পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জিহাদূর রহমান জিহাদ, জামায়াত নেতা বদির উদ্দিন, মোখলেছুর রহমান, তারিফুল ইসলাম ও রাজিকুল ইসলামসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় ৫ শতাধিক রোজাদার ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর