বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ

টেন্ডারে অনিয়মসহ একাধিক অভিযোগে সাময়িক বহিষ্কার বশেমুরবিপ্রবি'র ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্ল্যানিং দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তুহিন মাহমুদকে সাময়িক বহিষ্কারসহ সকল দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।


আজ ২৮ মার্চ হতে সাময়িক বরখাস্ত এবং একই সাথে সকল প্রকার দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। রিজেন্ট বোর্ডের সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মর্মে চিঠি প্রদান করা হয়েছে। 


জানা যায়, সাবেক উপাচার্য প্রফেসর ড.খন্দকার নাসিরুদ্দিন এর খুলনা শিপইয়ার্ড দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে তদন্তে অসহযোগিতা ও বিভিন্ন ক্রয়-প্রকল্পের টেন্ডারে অনিয়মের বিষয়ে তাকে সাময়িক বহিষ্কারসহ সকল দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। 


গত বছরের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত ৩৭তম রিজেন্ট বোর্ড সভার ৩৭/২০ নং সিদ্ধান্তে সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খন্দকার নাসির উদ্দিন এর সময়ে ক্রয়কৃত আসবাবপত্র, কম্পিউটারসহ ইলেক্ট্রনিক যন্ত্রপাতির বিল ভাউচার যথাযথ আছে কিনা তা পরীক্ষা এবং প্রস্তাবিত কাগজের সঠিকতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের জন্য খুলনা শিপইয়ার্ডে গমন করেন এবং তাঁদেরকে সহযোগিতা করার জন্য তাকে উক্ত স্থানে উপস্থিত থাকার জন্য ট্রেজারার কর্তৃক নির্দেশনা প্রদান করলেও তিনি সেখানে উপস্থিত হন নি। এতে তাঁদেরকে তদন্ত সংশ্লিষ্ট কাগজপত্রের যথার্থতা নিরুপণের জন্য চরম অবহেলা ও অসহযোগিতা করেছেন জানিয়ে কমিটির সদস্য ড. মোঃ ফরিদুল আলম অভিযোগ করেন।




এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম অভিযোগ করেন, তুহিন মাহমুদ উপাচার্যের অনুমোদন ব্যতিরেকে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের নিমিত্তে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে ক্রয় কার্যাদেশ সংক্রান্ত অফিস আদেশসহ বিভিন্ন প্রকার পত্র জারি করেছেন যা সরকারি কর্মচারী আইন পরিপন্থি বলে রিজেন্ট বোর্ডের সকল সদস্য একমত পোষণ করেন। এ প্রেক্ষিতে অভিযোগ পর্যালোচনা ও রিজেন্ট বোর্ডের ৩৮/০৮(ক) নং সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মর্মে রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান বলেন, তুহিন মাহমুদ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এছাড়া, তদন্ত সংশ্লিষ্ট কাগজপত্রের যথার্থতা নিরুপণের জন্য তাদেরকে অসহযোগিতা এবং কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কিছু চিঠিপত্র ও অফিস আদেশ দেন। যার পরিপেক্ষিতে গত ১৯ মার্চ রিজেন্ট বোর্ডের সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আমরা তাকে সাময়িক বরখাস্ত করি।


এ বিষয়ে জানতে সাময়িক বহিষ্কৃত প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) তুহিন মাহমুদের সাথে যোগাযোগ করতে তাকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

আরও খবর