চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে পুলিশের অভিযান একশ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক।

 পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে পুলিশের অভিযান একশ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক। 


গাইবান্ধার পলাশবাড়ীতে ১০০ (একশত) বোতল ফেন্সিডিলসহ সানোয়ার হোসেন (২৭) নামে যুবককে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। 

থানাসূত্রে জানা যায় গত ২৮/০৩/২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ঢাকা মহাসড়কের মহেশপুর এলাকার সোহেল মিয়ার চা-দোকানের সামনের  মহাসড়কে ঠাকুরগাঁও থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে অফিসার ইন-চার্জ কে.এম.আজমিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালায় পলাশবাড়ী থানা পুলিশ। এতে যাত্রী সানোয়ার হোসেনের পায়ের নিচে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১০০(একশত) বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ এবং সানোয়ারকে আটক করে। তবে তিনি ফেন্সিডিলগুলো কার কাছ থেকে এনে কাকে দিতে যাচ্ছিলেন এব্যাপারে এখন পর্যন্ত তেমন কিছু জানা যায় নি। 

খোঁজ খবর নিয়ে জানা যায় সানোয়ার হোসেনের পুরো নাম মীর মোঃ সানোয়ার হোসেন, বয়স ২৭ বছর। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার, বনোক গ্রাম এলাকার মীর মোঃ আঃ সালামের পুত্র।

পলাশবাড়ী থানার অফিসার ইন-চার্জ কে.এম.আজমিরুজ্জামান জানান, সানোয়ার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ফেন্সিডিলসহ আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে।

আরও খবর