উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

টেকনাফ থানা পুলিশের অভিযানে ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্রসহ ১ দূবৃর্ত্ত গ্রেফতার

টেকনাফ মডেল থানা পুলিশ ২২নং উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্রাদিসহ স্থানীয় এক দূবৃর্ত্তকে গ্রেফতার করেছে। 


গতকাল ২৮ মার্চ ভোর সাড়ে ৫টারদিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির ২২নং উনছিপ্রাং ক্যাম্পের ১৬এপিবিএন পুলিশ চেক পোস্টের উত্তর পাশে পাহাড়ের উপরে অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানে রইক্ষ্যং দক্ষিণ পাড়ার মৃত রুহুল আমিনের পুত্র নবী সুলতান ওরফে নবীন (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে ধৃত ব্যক্তির স্বীকারোক্তিতে তার হেফাজত হতে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (এলজি), ৩টি বড় দা (গদুর দা), ৪টি মাথা বাঁকানো দা, ১টি লম্বা দা উদ্ধার করা হয়।



টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীকে পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। 


উল্লেখ্য, এই ধরনের স্থানীয় কিছু দূবৃর্ত্তদের যোগসাজশে পাহাড়ি দূবৃর্ত্তরা কৃষকসহ সাধারণ মানুষ অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য চালিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করার পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি করে আসছে। 

Tag
আরও খবর