উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

কক্সবাজারে অনিয়মের দায়ে হাসপাতাল ও রেস্টুরেন্টকে জরিমানা

কক্সবাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং অন্যান্য অনিয়মের দায়ে দুইটি হাসপাতাল এবং তিনটি রেস্তোরাঁকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সি সাইড ও ফুয়াদ আল খতীব হাসপাতালকে দেড় লাখ টাকা, সি সাইড হাসপাতালকে ৫০ হাজার টাকা, বৈশাখী রেস্তোরাঁকে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকাসহ আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন না পাওয়ায় এবং অবৈধভাবে সরকারি জমি দখল করে ভবন সম্প্রসারণ করায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।


বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ইতু ও মাসুদ রানার (পর্যটন সেল) নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।


কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, আসন্ন ঈদ মৌসুমে পর্যটক হয়রানিরোধে এবং পরিচ্ছন্ন কক্সবাজার নগরী নিশ্চিতকল্পে হোটেল রেস্তোরাঁ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।


তিনি আরও বলেন, সব ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের আশেপাশের জায়গা পরিচ্ছন্ন রাখা এবং রিসিপশনে জেলা প্রশাসনের হটলাইন নম্বরগুলো দৃশ্যমান স্থানে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।


অভিযান পরিচালনা করার সময়ে নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুল ইসলাম এবং ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর সদস্য এবং বিএমসি’র স্টাফ সঙ্গে ছিলেন

Tag
আরও খবর