উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

টেকনাফ থানা পুলিশের অভিযানে পাহাড় কেন্দ্রিক অপহরণকারী চক্রের সর্দার দুধর্ষ ডাকাত শাহ আলম গ্রেফতার

কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার সহায়তায় টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হ্নীলা ইউপির রঙ্গীখালী ও পার্শ্ববর্তী এলাকার একাধিক খুন, অপহরণ, অস্ত্র, পুলিশ এ্যাসল্ট, চুরি, মাদক ও মারামারি মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী শাহ আলম বাহিনীর প্রধান ডাকাত শাহ আলমকে গ্রেফতার করেছে।


টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান,গত ২৯মার্চ বিকাল সাড়ে ৫টারদিকে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ একটি টিম কক্সবাজারে অভিযান চালিয়ে হ্নীলা ইউনিয়ন কেন্দ্রিক পাহাড়ি অপহরণ চক্রের প্রধান এবং রঙ্গিখালী গাজী পাড়ার মৃত মোঃ আব্দুল মজদি প্রকাশ ভোলাইয়া বৈদ্যের পুত্র শাহ আলম প্রকাশ ডাকাত শাহ আলম (৩৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।



উপজেলার হ্নীলা ইউপির রঙ্গীখালী এলাকার একাধিক খুন,অপহরণ,অস্ত্রবাজি,পুলিশ এ্যাসল্ট,চুরি,মাদক ও মারামারি মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী ছিল। ডাকাত শাহ আলমের বিরুদ্ধে বর্তমানে টেকনাফ মডেল থানায় খুনের মামলাসহ ৫টি তদন্তাধীন মামলা এবং ২টি গ্রেফতারী পরোয়ানা মুলতবি রয়েছে। এছাড়া এই আসামীর বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ আরো জানায়, ধৃত ডাকাত সর্দার শাহ আলম হ্নীলা রঙ্গীখালি এলাকায় গহীন পাহাড়ে ৪০/৫০জনের একটি অপহরণকারী চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক সময়ে অপহরণ ঘটনা সমুহের মূল ভূমিকায় ছিল এই ডাকাত শাহ আলম। সে গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে। সে একজন মাদক, অস্ত্র ব্যবসায়ী ও চোরাকারবারী। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

Tag
আরও খবর