উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

পেকুয়ায় মারপিটে পিতা-পুত্রসহ আহত -৪

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে পুর্ব শত্রুতার জেরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতেরা হলেন, মোকতার আহমদ (৬৬), তাঁর দুই ছেলে হুমায়ন মোর্শেদ (২৪), মো.জাহেদুল ইসলাম (৩৩) ও অপরপক্ষের আজু মিয়া (৫৮)। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।


স্থানীয় লোকজন বলেন, সম্প্রতি মোকতার আহমদ ও তাঁর ভাইদের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। সন্ধ্যায় মোকতার আহমদ ও তাঁর ছোট ভাই আজু মিয়া গংদের মধ্যে মারপিট হয়েছে। এসময় উভয়পক্ষের চারজন আহত হয়েছে।


আহত মোকতার আহমদ বলেন, আমার এক ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখছিল তাঁর ভাই আজু মিয়া। পছন্দ না হওয়ায় ওই মেয়ের সাথে বিয়ে হয়নি। তাঁর পছন্দের মেয়েকে বিয়ে না করায় ক্ষেপে যান আজু মিয়া। তাঁর সাথে যোগ দেন অপর ভাইয়েরাও। এনিয়ে ভাইদের সঙ্গে আমার পরিবারের সম্পর্কের অবনতি ঘটে। সন্ধ্যায় বসতবাড়ির সীমানায় একটি গাছ পুঁতে দিলে এতে বাধা দেয় ছোট ভাইয়ের স্ত্রী তসলিমা আক্তার। এসময় বাকবিতন্ডার এক পর্যায়ে আজু মিয়া, রেজাউল করিম, জুবায়ের, কায়সারসহ ৭-৮জন লোক আমাকে মারতে থাকে। এসময় আমার দুই ছেলে জাহেদ ও হুমায়ন আমাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি মারধর করে।


আহত হুমায়ন মোর্শেদ বলেন, আমি ধনিয়াকাটা স্টেশন থেকে ইফতারি নিয়ে বাড়িতে যাই।আমার বাবা ও ভাইকে তাঁরা পেটাতে থাকে। আমি তাদের বাঁচাতে গেলে আমাকেও আঘাত করে।উত্তেজিত লোকজন বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। ব্যাপক ভাঙচুর চালায়।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান,লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর