আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

তানোর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফলি

বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং মরহুম ব্যারিষ্টার আমিনুল হক ও শীষ মোহাম্মদসহ মৃত বিএনপির সকল নেতা কর্মির রুহের মাগফিরাত কামনায় ও নির্যাতিত-নিপীড়িত ও কারাবরনকারী নেতা কর্মিদের সম্মানার্থে রাজশাহীর তানোর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তানোর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপত্বিত তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান হেনা, অধ্যাপক নুরুল ইসলাম, মূন্ডমালা পৌরসভার আজাহার মাষ্টার, ফিরোজ কবির, তানোর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মূর্তজা, সদস্য সচিব শরীফ মুন্সি, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক  আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক সদর উদ্দিন, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু, সৈয়বুর রহমান, উপজেলা তাতিদলের সদস্য সচিব  আব্দুল আজিজ, যুবনেতা ডালিম, মোস্তাফিজুর রহমান হিমেল, গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক কুরবান  আলী, সদস্য সচিব মুন্তাসির, গোদাগাড়ী উপজেলা ছাত্রদল আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুত, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইমরুল কায়েস ইমুসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের শুরুর পুর্বে তানোর উপজেলার কলমায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শীষ মোহাম্মদের কবর জিয়ারত করা হয়। 


Tag
আরও খবর