তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

চকরিয়ায় শালিসি বৈঠকে দুই মহিলাকে ছুরিকাঘাত, পালিয়ে যাবার পথে আটক -৫

চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের একটি শালিসি বৈঠকে দুই মহিলাকে চুরিকাঘাত করে পালানোর সময় মোটর সাইকেল সহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকালে তাদেরকে মানিকপুর লামা বাইপাস সড়কের ইয়াংছা চেকপোস্ট এলাকা থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।


তাঁর আগে এদিন দুপুর ১ঘটিকার সময় সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় শালিসি বিষয়ে দুই মহিলার উপর মারধর পরবর্তী চুরিকাঘাতের ঘটনা ঘটান একদল যুবক।


আটককৃতরা হলেন, চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার বাসিন্দা গোলাম রহমান এর ছেলে মোঃ জোনায়েদ(২২), হেদায়েত আলীর ছেলে মোঃ সোয়াইব(২০), মোঃ নেজাম উদ্দীন এর ছেলে মোবারক (১৯) ও অপর দুই যুবক। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি স্থানীয় সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম।


চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সালিসি বৈঠকে হামলার ঘটনায় পাঁচজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর