কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নামে মুসলমান নয় বরং প্রকৃত মুসলমান হওয়া চাই

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 31-03-2024 11:57:36 am

নামে মুসলমান নয় বরং প্রকৃত মুসলমান হওয়া চাই

             মোহাম্মদ ইমাদ উদ্দীন 
 দায়িত্বশীল  মুসলিম কখনও উসকানিমূলক কথাবার্তা কিংবা অনৈতিক কার্যকলাপ করতে পারে না। সত্যিকার মুসলিমকে অবশ্যই ন্যায়বান হতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসেবে সদা দণ্ডায়মান হও। কোনো জাতির প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্ররোচিত না করে যে, তোমরা ন্যায় বিচার করবে না। তোমরা ন্যায়বিচার করো, এটা পরহেযগারির অধিকতর নিকটবর্তী। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্বন্ধে পূর্ণ অবগত।’ (সুরা মায়েদা আয়াত: ৮)।
 গত ১৩ অক্টোবর ২০২১ বুধবার কুমিল্লার একটি পূজামণ্ডপে   পবিত্র কোরআন অবমাননার একটি সংবাদ ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়ায়। নানুয়ার দিঘীরপাড় পূজামণ্ডপে হিন্দু দেবতা হনুমানের কোলে পবিত্র কোরআন রাখা হয়েছে।অভিযোগ আছে এই জগন্য কর্মকাণ্ডটি করেছে ইকবাল হোসেন নামে একজন নামদারী মুসলমান। পুলিশ তাকে গ্রেফতারও করেছে। ধর্মপ্রাণ মুসলমানরা চাই সুষ্ঠু তদন্ত করে সত্যিকার ভাবে বিচার হোক। এই ধরণের ঘটনা  রাজনৈতিক অপহিংসায় বিশেষ গুষ্টিকে মিথ্যা অপবাদ দেয়া হয়। কুরআন অবমাননার জের ধরে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিলো। যা ইসলাম কখনোই সমর্থন করে না। অতীতে  এদেশের অনেক এমপি- মন্ত্রী  বিশ্ব মুসলমানদের মহা সম্মেলন হজ্জ্ব সহ বিভিন্ন ইসলামিক বিষয়  নিয়ে বিরূপ মন্তব্য করেছিলো। যা একজন সত্যিকার মুসলমানের এরূপ  মন্তব্য করা কখনোই সম্ভব নয়। আবার অনেক নাস্তিক মুরতাদ আছে তারা নামে মুসলমান কাজে নয়। এইসব নামদারী মুসলমান যদি কোন ধর্ম বিরোধী  অপকর্মে লিপ্ত হয়। সেটার দায়ভার  ধর্মপ্রাণ  মুসলমান গুষ্টি কিংবা ইসলামের পক্ষের শক্তি  কেন  নেবে?  শুধু নামে মুসলমান হলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ কিংবা জান্নাত পাওয়া যাবে না সাথে প্রয়োজন আমলও। নামে মুসলমান নয়, কাজে কিংবা আদর্শে তথা কুরআন-সুন্নাহর আলোকে সত্যিকার মুসলমান হওয়া চাই। নামদারী মুসলমানরা ইসলামের কিছু বিধান পালন করে আর কিছু পালন করে না। যে ব্যক্তি ইসলামের সকল বিধান মানে না, সে দূর থেকে দর্শকের দৃষ্টিতে মুসলমান; কিস্তু ইসলামের দৃষ্টিতে প্রকৃত মুসলমান নয়। 
ইসলামের দৃষ্টিতে জীবনের প্রতিটি পদক্ষেপে যারা কোরআন-সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করে, তারাই প্রকৃত মুসলমান। এরশাদ হচ্ছে-‘হে ইমানদারগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো।’ (সুরা বাকারা : ২০৮)। আল কুরআনে বিভিন্ন স্থানে মহান রাব্বুল আলামিন প্রকৃত মুসলমানের বেশ কয়েকটি গুণ বর্ণনা করেছেন। যেমন এরশাদ হচ্ছে-‘যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে তাদের অন্তর ভীত হয়, যারা তাদের বিপদাপদে ধৈর্য ধারণ করে, যারা নামাজ কায়েম করে ও আমি যা দিয়েছি, তা থেকে ব্যয় করে।’ (সুরা হজ : ৩৫)। এ ছাড়াও সুরা মুমিনুনের প্রাথমিক আয়াতগুলোতে আল্লাহতায়ালা প্রকৃত মুসলমানের গুণ এভাবে বর্ণনা করেছেন-‘যারা নিজেদের নামাজে নম্র, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, যারা জাকাত প্রদান করে।’ (সুরা মুমিনুন : ২-৪)।
কুরআনের ভাষায়, নামদারী মুসলমানরা মুনাফিক। সমাজে তারা বিভিন্ন ধরনের ফ্যাসাদ ও অশান্তি সৃষ্টি করে থাকে। প্রায় সময় কোন  একটা ইস্যু তৈরী করে একে অপরের মাঝে অশান্তি সৃষ্টি করে। অথচ আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘সাবধান! এরাই ফ্যাসাদ সৃষ্টিকারী। কিন্তু এদের সে অনুভূতি নেই।’ (সুরা বাকারা : ১২)।
আল কুরআনে আরো ইরশাদ হয়েছে, ‘যখন তারা আপনার কাছ থেকে ফেরে তখন তারা দেশের মধ্যে অনিষ্ট ঘটাতে এবং ফসলাদি ও জীবজন্তু ধ্বংস করতে চেষ্টা করে, আল্লাহ বিশৃংখলা ও অশান্তি সৃষ্টি পছন্দ করেন না।’ (সুরা বাকারা, আয়াত: ২০৫)।
অথচ নামদারী মুসলমানরা প্রচার-প্রোপাগান্ডায় নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী বলে দাবি করে। আল কুরআনে ইরশাদ হয়েছে, ‘যখনই তাদের বলা হয়, পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি কোরো না। তারা উত্তরে বলে, আমরাই তো সংশোধনকারী ও শান্তিকামী।’ (সুরা বাকারা : ১১)। 
স্বাধীন বাংলা জন্মের পর থেকে এদেশে হিন্দু মুসলিম একসাথে শান্তিপূর্ণ ও সৌহার্দপূর্ণ সহাবস্থান করে আসছে। পরস্পরের সাথে তাদের রয়েছে অনন্য  সম্পর্ক। ধর্মের ভিন্নতার কারণে তাদের পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দে তেমন  কোনো ত্রুটি দেখা যায় না। অনেক এলাকায় পাশাপাশি মসজিদ ও মন্দিরে একসাথে হিন্দু মুসলিম যার যার ধর্ম পালন করে এসেছে। বেশ কিছু কাল ধরে আমাদের এই সুন্দর ঐতিহ্য নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু নামদারী মুসলমান। 
নামদারী কিংবা উগ্রবাদী শুধু মুসলিমদের মাঝে আছে এ কথাটি ঠিক  নয়, অমুসলিমদের মাঝেও আছে। যেটার প্রমাণ পার্শ্ববর্তী দেশ ভারতে জয় শ্রী রাম এর নামে মুসলমানদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছিল। একই সাথে মুসলমানদের ঐতিহ্য ও পুরানো স্থাপত্য  বাবরি মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছিল। আরেক পাশ্ববর্তী দেশ মায়ানমারে রোহিঙ্গাদের অমানবিক নির্যাতন ভুলবার নয়। এমনকি অতীতে  স্বাধীন বাংলাদেশে মুসলমানদের ধর্মীয় উৎসব কুরবানী নিয়ে কিছু উগ্রবাদ হিন্দু বিরূপ মন্তব্য করেছিলো। তাই বলে পুরো হিন্দু গুষ্টিকে দোষারোপ করা হবে সেটাও কিন্তু ঠিক নয়। 


লেখক : কলামিস্ট। 


Tag
আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৭ ঘন্টা ৯ মিনিট আগে