ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

সাংবাদিক-সাহিত্যিক আব্দুল মাজেদ আতহারীর সাথে রামু প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্রান্তিক জনপদ মদীনাবাগ দারিয়ার দীঘির ভূমিপুত্র, ইসলামী শিক্ষা সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আব্দুল মাজেদ আতহারী।


তিনি একাধারে সফল সাংবাদিক, সাবেক ছাত্রনেতা, বিদগ্ধ মুহাদ্দিস, জাতীয় ইসলামী রাজনীতিবিদ, পাঠ্যপুস্তক রচয়িতা, কবি, সুসাহিত্যিক ও সমাজহিতৈষী।


নিজ জন্মভূমি রামু সফরকালে শনিবার, ৩০ মার্চ বিকালে মাওলানা আব্দুল মাজেদ আতহারীর সাথে মতবিনিময় করেন, রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ।


মতবিনিময়কালে তিনি সাংবাদিকতা জীবনের অনেক অজানা গল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিক অঙ্গনে নিজের জীবনের নানা গল্প তুলে ধরেন। জমে উঠে প্রাণবন্ত এক আসর।


শুরুতেই তিনি একে একে সবার সাথে পরিচিত হলেন। স্বভাবসুলভভাবেই মিশে গেলেন সবার সাথে। রামুতে তেমন থাকা হয়না, এরপরও এ জনপদের বহু গুণীজন ও প্রবীণের নামসহ অজানা অনেক স্মৃতিকথা উপস্থাপন করে তিনি সকলকে করে তুললেন স্মৃতিকাতর।


সেই সাথে তিনি সেই আশির দশকে ছাত্রজীবনেই সাংবাদিকতা-সাহিত্যাঙ্গনের সাথে নিজের সম্পৃক্ততার গোড়ার কথা তুলে ধরে চমকপ্রদ অনেক অভিজ্ঞতা ও ঐতিহাসিক তথ্য শেয়ার করেন। যাতে ছিলো উপস্থিত সকলের অনুপ্রেরণার খোরাক। ফলে সকলেই শুনছিলেন তন্ময় হয়ে।


সেসময় তিনি সাংবাদিকদের দেশ ও জাতির অন্তর্দৃষ্টি হিসেবে আখ্যায়িত করে সাংবাদিকতার ঐতিহ্যবাহী অবস্থানকে সত্যনিষ্ঠ সাংবাদিকতায় সমুন্নত রাখতে সকলের প্রতি তাগিদারোপ করেন।


এ বরেণ্যজনের সাথে মত বিনিময়কালে বিশিষ্টজন ও রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, গবেষক আলেমেদ্বীন মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, ওয়ায়েজ মাওলানা জসিম উদ্দিন, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, প্রচার সম্পাদক ও রামু লেখক ফেরাম সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু প্রেস ক্লাব সদস্য ও রামু লেখক ফোরাম সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, রামু প্রেস ক্লাব সদস্য কফিল উদ্দিন, রামু লেখক ফোরামের অর্থ সম্পাদক মাওলানা দিদারুল আলম, সাহিত্যানুরাগী হাফেজ শওকত আলী, সাহিত্যকলির বিভাগীয় সম্পাদক হাফেজ নুরুল আলম প্রমুখ।

Tag
আরও খবর