তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

উখিয়ায় পুলিশের গাড়ির ধাক্কায় শিশু নিহত

কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) এর গাড়ীর ধাক্কায় মো. সাজ্জাদ (৮) এক শিশু নিহত হয়েছে।

রোববার(৩১মার্চ)রাত ৯টার দিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার রফিক আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৯টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে গাড়ির জন্য মায়ের সাথে অপেক্ষা করছিল।এসময় সাজ্জাদ মায়ের সাথে রাস্তায় দাঁড়িয়েছিল। এসময়  দ্রুত গতির একটি সাদা রঙের মাইক্রোবাস যার নম্বর (ঢামে- চ-৫৩-১১৩৯), তাকে ধাক্কা দেয়। এতে সাজ্জাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন  বলেন, পরিবারের সাথে কথা বলে লাশ হস্তান্তর করা হয়েছে। 

 ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন জানান,আমাদের ব্যাটেলিয়ানের একটি গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। শিশুটির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমরা পরিবারের সাথে কথা বলেছি। স্থানীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন। পরিবারটির পাশে থাকব ইনশাআল্লাহ।চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Tag
আরও খবর