রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

খুবিতে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত।


খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক প্রিপেয়ার্ডনেস ফর প্রোগ্রাম লেভেল অ্যাক্রেডিটেশন শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার সমাপনী আজ ০১ এপ্রিল (সোমবার) সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনস্থ আইকিউএসি’র প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের প্রোগ্রাম লেভেল অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি পর্যালোচনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মশালার রিসোর্স পার্সন ও সংশ্লিষ্ট কমিটির সদস্য প্রফেসর ড. মো. সারওয়ার জাহান ও সদস্য সচিব আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার, প্রফেসর ড. মো. মতিউল ইসলাম এবং মো. মোস্তাফিজুর রহমান।

এর আগে গত ২৭ মার্চ এই কর্মশালা শুরু হয়। পরবর্তীতে ২৮ ও ৩১ মার্চ এবং আজ ০১ এপ্রিল প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে। কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটি (পিএসএসি) এর সভাপতি ও সদস্যবৃন্দ, ডিসিপ্লিন প্রধান ও ডিসিপ্লিন প্রধানের পরবর্তী জ্যেষ্ঠতম শিক্ষক অংশগ্রহণ করেন ও স্ব স্ব ডিসিপ্লিনের অ্যাক্রেডিটেশন প্রস্তুতি কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরেন। পাশাপাশি প্রশ্নত্তোর পর্বে শিক্ষকবৃন্দ অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে ও সার্বিক প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়া উদ্দেশ্যে মূল্যবান মতামত ব্যক্ত করেন।

Tag
আরও খবর