বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম ইসলামপুরের গাইবান্ধা ইউপির প্রয়াত চেয়ারম্যান মঞ্জিলের স্মরণে সভা অনুষ্ঠিত বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোদাগাড়ী ইউনিয়নে ওয়ার্ড বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা

রাজশাহী গোদাগাড়ী উপজেলার ১নং গোদাগাড়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার ১ নং গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন ও  প্রতিটি ওয়ার্ডের বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও বিএনপির দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করতে এ পরিচিতি ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত  হয়। 

পরিচিতি ও মতবিনিময় সভায় গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি  মোঃ মাহিদুর রহমান বাক্কার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। 

পরিচিতি ও মতবিনিময় সভায় মেজর জেনারেল (অবঃ)  শরিফ উদ্দিন বক্তব্যে বলেন, দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দলকে আরো শক্তিশালী করতে হবে এবং বিএনপির আন্দোলনকে বেগবান করে দাবি আদায় না করে ঘরে ফিরতে হবে না। আন্দোলন ছাড়া এ ফ্যাসিবাদ সরকারের হাত থেকে গনতন্ত্র মুক্তি পাবে না। বিএনপি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধিনে ভোট ও সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন করছে। ঘরে বসে থাকলে দাবি আদায় হবে না। রাজপথ দখল করতে হবে।  আপনাদেরকে আন্দোলনের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সজাগ থাকতে হবে যাতে করে দিনের ভোট রাতে দিতে না পারে।  

পরিচিতি ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপি সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহাবুব, কাকন পৌরসভার মেয়র প্রার্থী মোঃ হাফিজ, গোদাগাড়ী পৌর বিএনপির ০৫ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার মোঃ রফিকুল ইসলাম প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক,  সাংগঠনিক সম্পাদকসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।


Tag
আরও খবর







6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১২ ঘন্টা ৫০ মিনিট আগে