তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

কক্সবাজারে কিস্তির টাকা দিতে না পেরে ৪ সন্তানের জননী আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নে বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের টাকা দিতে না পেরে হুমাইরা আক্তার নামের ৪ সন্তানের এক জননী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।


আত্মহত্যাকারী হুমাইয়ার আক্তার ইউনিয়নের মধ্যম ভোমরিয়া ঘোনা এলাকার মোঃ কালুর স্ত্রী বলে জানান স্থানীয়রা।


মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে এ ঘটনাটি ঘটে হুমাইরা আক্তারের বসতঘরে।


নিহতের মেয়ে শাব মাক্তার জানান, tin সাহরীর আগে তা নামাজ পড়ে সবার অগোচরে মা হুমাইরা আক্তার বিষপান করে বমি করতে থাকে। পরে বিষপানের বিষয়টি টের পেরে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮ টার দিকে মারা যান তিনি। একইদিন কক্সবাজার সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে আসরের নামাজের পর তার জানাযা শেষে দাফনের ব্যবস্থা করা হয়।


মেয়ে শাবনুর আক্তার আরো বলেন, সপ্তাহে ৫ দিন বিভিন্ন এনজিওকে কিস্তির টাকা পরিশোধ করতে হতো মায়ের। মঙ্গলবারও দু'টি এনজিওর কিস্তি পরিশোধের কথা ছিল। আর্থিক টানাপোড়েনের সংসারে প্রতিদিন ঋণ পরিশোধ করা মায়ের জন্য অনেক কষ্টের হয় তা এমন থেকে বিষপানে আত্মহত্যা করেছে।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও ৯নং ওয়ার্ডের মেম্বার আবদুল হাকিম বলেন, দরিদ্র পরিবার, প্রতিদিন ঋণের টাকা পরিশোধ করতে হতো নিহত হুমাইরা আক্তারকে। হয়তো আর্থিক সমস্যায় ভোগে আত্মহত্যা করেছে।


ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, আত্মহত্যা করে মৃত্যুবরণ করার বিষয়টি তিনি স্থানীয়দের মারফত শুনেছেন। বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অনুমতি নিতে থানায় আসলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার পরামর্শ দেয়া হয় বলে জানান ওসি।

Tag
আরও খবর