ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নারী পথচারী নিহত

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় রুবি আক্তার (৪৫) নামের এক নারী পথচারী নিহত হয়েছে।


মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ৩টায় এবিসি আঞ্চলিক মহাসড়কের মডেল স্কুল এন্ড কলেজ সামনে এ ঘটনা ঘটে।


নিহত সুতাবেপারী পাড়া এলাকার মৃত বদিউল আলমের মেয়ে। তার ১১ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। সে দীর্ঘ দিন ধরে মানসিক রোগী ছিলেন।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সে মডেল স্কুল এন্ড কলেজ রোড হয়ে পূর্বে পাশে পারাপারের সময় দক্ষিণ দিক থেকে আসা বেপরোয়া গতির এক ডাম্পার ট্রাক ওই মহিলাকে পিছন থেকে জোরে ধাক্কায় দেয়। এসময় সে ঘটনাস্থলে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।


ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়িটি জব্দ করে।


এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক গাড়ি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর