বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে ফলের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

যশোরের অভয়নগরে ফলের দোকান গুলোতে  দেখা গেছে উপচে পড়া ভিড়। বছরের অন্যান্য সময়ের মতো ফলের দোকানে ভিড় থাকলেও চলমান রমজান মাসে ক্রেতাদের  কমতি নেই। দামের তারতম্য  থাকলেও সারাদিন রোজা রাখার পর পানির শূন্যতা লাঘবে ফলের চাহিদা বেড়ে যায় রোজাদারের নিকট। তাই দাম বেশী কম যাই হোক না কেন বিশেষ করে খেজুর, আঙ্গুর, আপেল, কমলা, তরমুজ এগুলোর চাহিদা সব সময় থাকে তাই বাজারে সর্বত্রই ভিড় লেগেই থাকে। কিছু কিছু ফলের দোকানে ক্রেতাদের এত ভিড় যে দোকানদারদের ফল বিক্রয় করতে হিমশিম খেতে দেখা যায়।ফল কিনতে আস ক্রেতারা  বলছেন,রোজা রেখে সারাদিন পর ইফতারে ভাজাপোড়া খাওয়াটাই অভ্যাস অনেকের। কিন্তু সারাদিন পেট খালি থাকার পর এসব খাবার পেটের জন্য অস্বস্তিদায়ক আবার শরীর খারাপের কারণ হয়েও দাড়ায়। ইফতারে তাই এমন কিছু খাওয়া ভালো যা পেটের জন্য আরামদায়ক, আবার পুষ্টিগুণেও ভরপুর। এসব কিছু বিবেচনায় বলা যায় ইফতারে নানা রকম ফল খাওয়া বেশ নিরাপদ।

শরীরের পানিশূণ্যতা দূর করতে

সারাদিন রোজা রাখার পর ইফতারে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। কেননা সারাদিন শরীর ভীষণভাবে পানিশূণ্য হয়ে পড়ে। অনেকেই একসঙ্গে অনেক পানি পান করতে পারেন না।

তাদের জন্য ভালো সমাধান বিভিন্ন ফল খাওয়া। কেননা অধিকাংশ ফলই পানির ভালো উৎস। পানিশূণ্যতা দূর করতে ফলের জুড়ি নেই। এছাড়া ফল যেহেতু ফাইবারের ভালো উৎস তাই রোজার সময় কোষ্ঠকাঠিণ্যের সমস্যাকেও বিদায় জানাতে সক্ষম।

ফলের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি রান্না করে খেতে হয় না। আর সব ফলের মধ্যেই পানির পরিমাণ বেশি থাকে, যা গরমের সময় শরীরের পানিশূন্যতা পূরণে সহায়তা করে। ফলের মধ্যে খাদ্যশক্তি থাকে, যা শরীরের ভেতর থেকে ক্ষতিকর চর্বি বের করে দেয় তাই ফল সবার জন্য উপকারী। পুষ্টিমানের দিক থেকেও সব ফলেই রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা ও খনিজ পদার্থ। বিশেষ করে রঙিন ফলে লাইকোপেট আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের ভেতরের বিষাক্ত জিনিস দূর করে দেয় এবং ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করে।শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের একটি দারুণ উৎস হচ্ছে ফল। 

ফল বিক্রেতারা বলছেন, বৎসরের অন্য সময়ের মতো রমজানেও যথেষ্ট পরিমাণে ক্রেতাদের আগ্রহ রয়েছে। বিশেষ করে বিভিন্ন মসজিদে ইফতারির জন্য প্রচুর পরিমাণে ফল কিনছেন, এমনকি বাসা বাড়িতেও ইফতারের জন্য ফল কেনার আগ্রহ রয়েছে রোজাদারদের।


Tag
আরও খবর