রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার ও কৃতি ছাত্রীকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফল হকের ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে ঈদ উপহার বিতরণ ও কৃতি ছাত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার (৩রা এপ্রিল) সকালে উপজেলা শহরের ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে 'বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশন'-এর আয়োজনে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ ও কৃতি ছাত্রী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন—বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আনজারুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ আনিসুল হক গোল্ডেন প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে এলাকার শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এমবিবিএস ভর্তি পরীক্ষায় এলাকার কৃতি সন্তান 'সাবিহা বিনতে বৃষ্টি' জাতীয় মেধাতালিকায় ৩৮তম স্থান অর্জন করায় ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা।

Tag
আরও খবর