ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

মাইক্রোবাসের ধাক্কায় সড়কে পড়ে সিএনজি’র যাত্রী অন্য গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী সড়কে পড়ে যান। এ সময় আরেকটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন তিনি। আজ বুধবার ভোর চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী একতাবাজার হিন্দুপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আনিসুল মোস্তফা (৩৫) চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রহিম উল্লাহর ছেলে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশনে ফলের দোকান করতেন।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ সুত্রে জানান, ভোর চারটার দিকে বরইতলীর একতাবাজার এলাকায় লোহাগাড়ামুখী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এ সময় অটোরিকশাটি সড়কের ওপর ঘুরে গেলে চালকের পাশে বসে থাকা যাত্রী আনিসুল মোস্তফা ছিটকে পড়েন। কক্সবাজারমুখী অন্য একটি গাড়ির চাকা আনিসুল মোস্তফার শরীরের ওপর দিকে গেলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় তাঁর তাঁর কোমরের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে।

কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, আনিসুল মোস্তফা আমিরাবাদে ফলের দোকান করতেন। ভোরে অটোরিকশা রিজার্ভ করে তিনি বাড়ি থেকে আমিরাবাদের দোকানে আসছিলেন। পথে দুর্ঘটনায় প্রাণ গেছে তাঁর।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবুল হক ভূঁইয়া বলেন, আনিসুল মোস্তফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। অন্য দুটি গাড়িও খোঁজা হচ্ছে।

Tag
আরও খবর