ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

উখিয়ায় মাসোহারায় চলছে হাজারের অধিক অবৈধ ডাম্পার!

উখিয়ায় প্রভাবশালী আট সিন্ডিকেটের হাজারের অধিক অবৈধ ডাম্পার নিয়মিত বন ও পাহাড় কাটার কাজে ব্যবহার করা হচ্ছে। হাজার টাকা মাসোহারায় চলছে এসব অবৈধ গাড়ী। ফলে অদক্ষ চালক ও বেপরোয়া গতির ডাম্পারের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারাচ্ছে মানুষ। চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ায় থামানো যাচ্ছে না পরিবেশ ধংসের মহাযজ্ঞ।


অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন এক হাজারের বেশি অবৈধ ডাম্পার উখিয়ার ইটভাটা গুলোতে মাটি ও কাঠ বোঝাই, রোহিঙ্গা ক্যাম্পে মালামাল পরিবহণ, ধানী জমির টপ সয়েলসহ বন ও পাহাড় কেটে পরিবেশ ধংস করছে।


এখন এসব অবৈধ ডাম্পার মালিক সিন্ডিকেট থেকে নিয়মিত মাসোহারা আদায়ের কাজ করছে উখিয়ার মামুন এবং কোটবাজারের শরীফ চৌধুরী। আগে এই কাজ করত সলিম উল্লাহ বাহাদুর। আদায়কৃত চাঁদার বেশির ভাগ দিতে হয় শাহপুরী হাইওয়ে পুলিশ ফাড়ির সেকেন্ড অফিসার নাজমুল আলমকে।


চাঁদা নেওয়ার বিষয়ে জানতে শাহপরী থানা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান এর

01833459533 নাম্বারে একাধিকবার চেষ্টা করেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


উখিয়া বন রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, গত তিন বছরে পাহাড় কাটার সময় মাটি চোরসহ অন্তত ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ২০২১ সাল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ২৯০টির মামলা হয়েছে। তৎমধ্যে ১৯৩টি জ্ঞাত আসামীযুক্ত। বাকী গুলো অজ্ঞাত।


বন বিভাগ বলছে, গত এক বছরে পাহাড় কাটার অভিযোগে অন্তত ১৯টি অবৈধ ডাম্পার জব্দ করে মামলা দেওয়া হয়েছে।


বিভিন্ন সময় বন ও পাহাড় কাটা প্রতিরোধ করতে গিয়ে একাধিক সরকারি কর্মকর্তা হামলার শিকার হয়েছে। তৎমধ্যে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, আলী আহমদ প্রমুখ। সর্বশেষ গত ৩১ মার্চ ভোর রাতে পাহাড় কাটার সময় বাধা দেওয়ায় দুছড়ি এলাকায় বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান (৩০) ডাম্পার চাপা দিয়ে পিষ্ট করে হত্যা করেছে পাহাড় খেকোরা।


এ ঘটনায় রোববার রাতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ পূর্বক

৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ০১, তারিখ- ০১/০৪/২০২৪ইং।


বিট কর্মকর্তা হত্যাকান্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন।


জানতে চাইলে অবৈধ ডাম্পার মালিকের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়ে ওসি কিছু জানেন না। তবে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।


একজন ডাম্পার মালিক নাম প্রকাশ না করার শর্তে বললেন, স্থানীয় ভিলেজার ও হেডম্যানদের ম্যানেজ করেই তারা অবৈধ ডাম্পার চালাচ্ছে।


অবৈধ ডাম্পার মালিকদের মধ্যে রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার গফুর কোম্পানি, হেলাল উদ্দিন, বদিউল আলম, শাহ আলম, সৈয়দ আলম, সৈয়দ করিমের ছেলে হেলাল, শাহ আলমের ছেলে কামাল উদ্দিন ড্রাইভার, মুস্তাফিজের ছেলে তাকিয়া, শাহজাহান মেম্বার, আনোয়ার, সৈয়দ হোসেন, শহীদুল্লাহ, তাহের কোম্পানি। মাঝেরপাড়া এলাকার বদিউজ্জামান এর ছেলে মোহাম্মদ হেলাল।


তুতুরবিল এলাকার আলাউদ্দিন, হাশেম, জামাল, কামাল, নুরু, রবিউল হাসান, সরোয়ার, শাহ আলম আবু তাহের, নুরুল আলম। হাজিরপাড়া এলাকার মোঃ হিরু, আলমগীর, মোঃ শফি। পুকুরিয়া এলাকার মোস্তাক ও নাসির। ফুলিয়াপাড়া এলাকার নুরু মাঝি, ইব্রাহিম, নূর মোহাম্মদ, পুতু কোম্পানি। বঙ্গমাতা কলেজ এলাকার রবিউল হাসান রবিন।


জালিয়াপালং জুম্মাপাড়ার রুবেল মোবারক, শাহ আলম, জাহেদ আলম, টিটু, জয়নাল, সোনাইছড়ির হেলাল উদ্দিন, সরোয়ার, চোয়াংখালি এলাকার মৌলভী রফিক, মো: হোসেন, বেলাল। হলদিয়াপালং স্বপন শর্মা, শাহজাহান মেম্বার, বোরহান উদ্দিন, কমর উদ্দিন অন্তর্ভুক্ত রয়েছে।


এ ব্যাপারে উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেছেন, অবৈধ ডাম্পার সিন্ডিকেট প্রশাসনের চিহ্নিত। এরা কালো টাকার প্রভাব এবং রাজনৈতিক ছত্রছায়ায় থেকে রাতদিন বন ও পাহাড় কাটছে। তালিকা করে এদের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ না নিলে বসবাসযোগ্য পরিবেশ রক্ষা করা কঠিন হবে।


বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র উখিয়া শাখার ইমরান খান বলেছেন, বালু মহালের নামে খাল ইজারা বন্ধ করা জরুরী। কারণ খালে কোন বালি নেই। তাই ইজারার নামে বন-পাহাড় কাটছে। এতে পরিবেশ নষ্টের সাথে প্রাণহানির ঘটনা ঘটছে।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, সীমিত সংখ্যক জনবল নিয়ে সরকারের বনসম্পদ রক্ষার্থে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। কখনো কারো সাথে আপোষ করিনি বলে বারবার হত্যার উদ্দেশ্যে হামলা করা হচ্ছে। যার ফলে সাজ্জাদের মতো একজন সৎ অফিসারকে প্রাণ দিতে হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর