ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

টেকনাফ উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষনা করলেন বদি!

আসন্ন উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনার পর টেকনাফ উপজেলায় সম্ভাব্য এক প্রার্থীর পক্ষে প্রকাশ্যে মাঠে নেমেছেন সাবেক সাংসদ আব্দুর রহমান বদি। এই পর্যন্ত আওয়ামীলীগ সমর্থিত দুই প্রার্থী ছাড়া আন্য কোন প্রার্থীর নাম গুঞ্জন শুনা যাচ্ছে না। তাদের মধ্যে একজন বর্তমান উপজেলা চেয়ারম্যান নূরুল আলম অপরজন সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ। এদের মধ্যে এক জনকে বদির নিজস্ব প্রার্থী ঘোষনার পর শুরু হয়েছে নানান গুঞ্জন।


নির্বাচন কমিশনের (ইসি) সূত্র অনুযায়ী ৪ ধাপে অনুষ্টিত হবে উপজেলা নির্বাচন। প্রথম ধাপের ভোট ৮ মে, দ্বিতীয় ধাপের ভোট ২১ মে, তৃতীয় ধাপের ভোট ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন। তৎমধ্যে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা নির্বাচন অনুষ্টিত হবে তৃতীয় ধাপে।


বুধবার (৩ এপ্রিল) টেকনাফের হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী আয়োজিত ইফতার মাহফিলে উখিয়া-টেকনাফে সাবেক সাংসদ আব্দুর রহমান বদি জাফর আহমদকে আনুষ্টানিক ভাবে নিজের প্রার্থী ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন ও শামলাপুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, সম্ভাব্য প্রার্থী জাফর আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক ও আওয়ামীলীগ নেতা সোনা আলী প্রমূখ।


বদি তার বক্তব্যে চেয়ারম্যান নূর হোসেন ও চেয়ারম্যান আমজাদ হোসেনের বরাত দিয়ে বলেন, মাহবুব মোর্শেদ যদি তার শ্বশুর জাফর আহমদের পক্ষে প্রচারনায় আংশ গ্রহন করলে এই দুই চেয়ারম্যান জাফর আহমদের পক্ষে নির্বাচন করবেন। ইফতার মাহফিলে আসার আগে চেয়ারম্যান নূর হোসেন ও চেয়ারম্যান আমজাদ হোসেনের সাথে এমন আলোচনা হয়েছে বলে জানান। এছাড়াও সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমানকে জাফর আহমদের পক্ষে নির্বাচনে মাঠে নামানোর জন্য তার শ্বশুর সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়ার সাথে বথা বলবেন বলেও জানান।


বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ তার শ্বশুর জাফর আহমদের পক্ষে নির্বাচন করার ঘোষনা দেন।


বদির এমন বক্তব্যের পর সচেতন নাগরিক সমাজ প্রতিনিধিদের কাছে মন্তব্য জানতে চাওয়া হলে তারা জানান, যেহেতু উখিয়া-টেকনাফ আসনে বদির শক্ত ভোট ব্যাংক রয়েছে, সেহেতু বদি তার ঘোষনায় অটল থাকলে জাফর আহমদের পাল্লা ভারী হবে।


তারা বলেন, জাফর আহমদ যেহেতু বিএনপি থেকে আওয়ামীলীগে অনুপ্রবেশকারী সেহেতু তার প্রতি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সমর্থন নাম মাত্র। আওয়ামী রাজনীতি করলেও তার সাথে এখনো বিএনপির একটি অংশের সাথে লিয়াজো বেশ গভীর। সুতরাং বিএনপির কোন প্রার্থী যদি নির্বাচনে অংশগ্রহন না করে বিএনপির কিছু ভোট তার পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


তারা আরো বলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলম উপজেলা যুবলীগের সভাপতি ও তার বড় ভাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি। দ্বীর্ঘ দিন রাজনীতির মাঠে থাকায় তার অসংখ্য অনুগত নেতাকর্মী ও সমর্থক রয়েছে। সুতরাং তাকেও এতো বেশী দূর্বল ভাবার কোন সুযোগ নেই।


অনেকের ধারণা, এতো দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ উপজেলা চেয়ারম্যান আলম ও তার বড় ভাই সভাপতি নুরুল বশরের সাথে লিয়াজো করে দলের সাধারণ সম্পাদক হয়েছেন। গত উপজেলা নির্বাচনে তার বাবা মোহাম্মদ আলী চেয়ারম্যান নুরুল আলমের হাতে পরাজয়ের প্রতিশোধ নিতে আলমের বিপক্ষে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন।

Tag
আরও খবর