শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আদমদীঘিতে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

গ্রেফতারকৃত সাত জন ডাকাত।

বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্ততি কালে দেশীয় অস্ত্রসহ সাত জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে আদমদীঘির সান্তাহার-নাটোর বাইপাস সড়কের মালশন সড়কের উচুব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত হাতুরি, খেলনা পিস্তল, চাকু, রশিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কইল গ্রামের আজিজুল সাখিদারের ছেলে মেহেদী হাসনি ওরফে হাসান (২০), একই এলাকার গোলাম মোস্তফার ছেলে ছেলে শাহিনুর ইসলা (২৫), সানোয়ার প্রামানিকের ছেলে শাকিল ওরফে শান্ত (২৪), কাহালু উপজেলার বড়ভাদাহার গ্রামের রহেদ আলীর ছেলে জিয়ারুল ইসলাম জিয়া, আদমদীঘিল সাঁতাহার প্রবাসিপাড়ার আনোয়ার হোসেনের খায়রুল ইসলাম জয় (২৪), অন্তহার গ্রামের তাইফুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২৪) ও আব্দুল হাকিমের ছেলে ইসতিয়াক আহম্মেদ শিহাব (২৪)।
আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ আদমদীঘি থানায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত বুধবার রাতে আদমদীঘি উপজেলা এলাকার কোন গ্রামে ডাকাতি সংঘটিত করার উদ্দশ্যে রাজু পালোয়ানের নেতৃত্বে একদল ডাকাত সান্তাহার এলাকায় সংঘবদ্ধ হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশের সদস্যরা আদমদীঘির সান্তাহার-নাটোর বাইপাস সড়কের মালশন উচুব্রিজ এলাকা অভিযান চালিয়ে উল্লেখিত সাতজন ডাকাত সদস্যকে গ্রেফতার করেন। এসময় রাজু পালোয়ান নামের ডাকাত সর্দার পালিয়ে যায়। গ্রেফতাকৃতদের নিকট থেকে একটি মোটরসাইকেল, তিনটি হাতুরি, একটি খেলনা পিস্তল, দুইটি চাকু, রশি, একটি খুর, মেবাইল ফোন ও হাসুয়াসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

Tag
আরও খবর