ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

ঈদে নিরাপত্তা বৃদ্ধি : চকরিয়া মহাসড়কে ১০ চৌকি বসিয়ে পুলিশের তল্লাশি

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন অপরাধচক্র সক্রিয় হয়ে ওঠে। কেনাকাটা ও ঈদ যাত্রায় বিঘ্ন ঘটাতে বেড়ে যায় ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ। সেসব অপরাধ নিয়ন্ত্রণে এবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ১০টি পয়েন্টে চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি কাজ করছে সাদাপোশাকে পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

বুধবার (৩ মার্চ) রাত থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ তল্লাশীচৌকি মহাসড়কে থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হারবাং ভান্ডারির ডেবায়, ইনানী রির্সোট, হারবাং বাজার, বরইতলি নতুন রাস্তার মাথা, খুটাখালী বাজারে, মালুমঘাট স্টেশন, ডুলাহাজারা রিংভং, পৌরশহরের জনতা মার্কেট, পৌরবাস টার্মিনালে এসব চৌকি স্থাপন করা হয়েছে। এছাড়াও টহলে রয়েছে পুলিশের একাধিক টিম। তল্লাশি চৌকিতে পুলিশ সদস্যরা বিভিন্ন পরিবহন থামিয়ে গাড়ির ভেতরের অংশে খুঁজে দেখছেন। যাত্রী ও চালকদের জিজ্ঞাসাবাদ করছেন এবং মাইক্রোবাস, যাত্রীবাহী বাসে তল্লাশি চালাচ্ছে। জানতে চাচ্ছে যাত্রীদের পরিচয়, কোথায় যাচ্ছে, কোন সমস্যা আছে কি না।

এদিকে তল্লাশীচৌকি পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এম. এম রকীব উর রাজা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন অপরাধী’রা সক্রিয় হয়। মার্কেট শপিং মলে নানা অপরাধ সংগঠিত হয়। মানুষ নিরাপদে শপিং শেষে বাড়িতে যেন নির্বিঘ্নে ফিরে যেতে পারে সেই লক্ষ্যে পুলিশের টিম কাজ করছে।এছাড়াও মহাসড়ক হয়ে যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তল্লাশীচৌকি বসানো হয়েছে। পৌরশহরের বিভিন্ন মার্কেট শপিংমল গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কাজ করছে পুলিশের সাদা পোষাকে গোয়েন্দা শাখার সদস্যরাও। মহাসড়কে আজ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চৌকিতে পুলিশের তল্লাশী অব্যাহত থাকবে। ঈদুল ফিতরে পুলিশের টহল আরো বাড়ানো হবে।

Tag
আরও খবর