ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

সুন্দর সমাজ বির্নিমাণে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে- সাংবাদিক সংসদের ইফতার ও আলোচনা সভায় বক্তারা

সমাজ থেকে অন্যায়—অবিচার ও বিভেদ দূর করতে পারেন সাংবাদিকরা। তাই সুন্দর সমাজ বির্নিমাণে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সাংবাদিক সংসদ কক্সবাজারের সদস্যরা বেশিরভাগই তরুণ, মানবিক কাজসহ সাংবাদিকতার উন্নয়নে তারা যে কার্যক্রম করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়।


বৃহস্পতিবার (৪ এপ্রিল) হোটেল আলগণির গাংচিল ব্যাঙ্কুয়েট হল রুমে সাংবাদিক সংসদ, কক্সবাজার আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।


সাংবাদিক সংসদ, কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম।


এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান, সিনিয়র সাংবাদিক বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজারের সভাপতি এইচ এম এরশাদ, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামশুল হক শারেক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি জিএম আশেক উল্লাহ, এনটিভির কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশিদ, দৈনিক গণসংযোগের সম্পাদক সাইফুর রহিম শাহীন, সাংবাদিক সংসদের উপদেষ্টা চ্যানেল আইয়ের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, কক্সবাজার নিউজ—সিবিএন এর সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাফর, ক্রীড়া লেখক সমিতির সভাপতি এম.আর মাহবুব, সাধারণ সম্পাদক আহসান সুমন, সদর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সংগঠনের উপদেষ্টা দৈনিক গণসংযোগের প্রধান সম্পাদক আদনান সাউদ ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম৷


এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত করেন সাংবাদিক সংসদ, কক্সবাজার এর সহ সভাপতি ছৈয়দ উল্লাহ আজাদ৷ পরে ইফতার পরিবেশন করা হয়।

Tag
আরও খবর