তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

টেকনাফ মেরিন ড্রাইভে অজ্ঞাত ব্যক্তির ম-র-দে-হ উদ্ধার

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে একটি রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে।


বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির পরনে কালো রঙের শার্ট ও সাদা রঙের লুঙ্গি ছিল।



প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া অংশের সড়কে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, মরদেহটির পাশে একটি ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) ও রক্তাক্ত চাকু পাওয়া গেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হয়ত তিনি পেশায় একজন টমটম চালক ছিলেন। এছাড়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


তিনি আরো বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


আনোয়ার হোসেন, টেকনাফ


কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে একটি রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে।


বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির পরনে কালো রঙের শার্ট ও সাদা রঙের লুঙ্গি ছিল।



প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া অংশের সড়কে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।


স্থানীয় ইউপি সদস্য টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার রশিদ আহমদ টেকনাফ টুডে কে জানান, বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ৮টার দিকে স্থানীয় মৎস্য ঘাটের সভাপতি নুরুল ইসলামের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে থানা পুলিশ কে অবহিত করে ঘটনাস্থলে আসি। এসময় অজ্ঞাত এক ব্যক্তিকে সড়কে নিথর পড়ে থাকতে দেখি। পাশে পড়েছিল রক্তমাখা ছুরি। সড়কের পাশে উল্টে পড়েছিল একটি ব্যাটারী চালিত টমটম।


স্থানীয়রা ধারনা করছেন দূর্বৃত্তরা চালককে হ-ত্যা করে টমটমটা ছিনতাই করতে চেয়েছিল।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, মরদেহটির পাশে একটি ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) ও রক্তাক্ত চাকু পাওয়া গেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হয়ত তিনি পেশায় একজন টমটম চালক ছিলেন। এছাড়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



তিনি আরো বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর