‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে বগুড়া দই ঘর ও এশিয়া হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সকল খনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত

মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান :একজন মানুষ গড়ার কারিগর

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 05-04-2024 08:14:58 am

মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান :একজন মানুষ গড়ার কারিগর 

       মোহাম্মদ ইমাদ উদ্দীন 
মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান (রহ:)  ১৯৫৯ সালের ০১ মে  চট্টগ্রাম জেলার  উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ার বিলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাজী ইসহাক মিয়াজী একজন আদর্শবান ব্যবসায়ী ও জমিদার হিসেবে সুপরিচিতি ছিলেন। তার নানা মাওলানা ওবায়দুল্লাহ ছিলেন একজন মানুষ গড়ার কারিগর এবং আলেমে দ্বীন। তার মামা মাওলানা আহছান উল্লাহ (রহ) চরম্বা জামেউল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট আলেমে দ্বীন এবং প্রসিদ্ধ ওয়াজিন ছিলেন। মাওলানা হাবীবুর রহমান তার পিতার তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি গারাংগিয়া আলিয়া মাদরাসায় ভর্তি হন। সেখান থেকে তিনি কৃতিত্ব সহিত ১৯৭১ সালে দাখিল ১৯৭৩ সালে আলিম এবং ১৯৭৫ সালে ফাজিল পাশ করেন। এরপর তিনি ১৯৭৭ সালে চট্টগ্রাম দারুল উলূম মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। 
শিক্ষাজীবন শেষে তিনি শিক্ষাগতকে বেছে নেন। সেই হিসেবে তিনি নিজ গ্রামে ১৯৭৭ সালে চরম্বা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। সেখানে তিনি দীর্ঘ ০৭ (সাত) বছর কৃতিত্ব সহিত দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত পাঠানটুলি খান সাহেব সিটি কর্পেোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করেন। ঐ বছরের শেষের দিকে চট্টগ্রামের চকবাজার কাপাসগোলা সিটি কর্পেোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগদান করেন। এই স্কুলে কৃতিত্ব ও দক্ষতার সহিত দীর্ঘ ১০ (দশ) বছর শিক্ষকতা করে ১৯৯৪ সালে সরাইপাড়া সিটি কর্পেোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়ে চলে যান। এই স্কুলেও দীর্ঘ ০৪ (চার) বছর শিক্ষকতা করে ১৯৯৮ সালে লামা বাজার সিটি কর্পেোরেশন উচ্চ বালক বিদ্যালয়ে যোগদান করেন। সেখানে দীর্ঘ ০৭ (সাত) বছর শিক্ষকতা করে সর্বশেষ স্থানান্তরিত হন ডাবলমুরিং থানার চৌমুনীর মোড় পাঠানটুলি খান সাহেব সিটি কর্পেোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়ে। সেখানেও মৃত্যুর আগপর্যন্ত দীর্ঘ ০৭ (সাত) বছর কৃতিত্ব ও দক্ষতার সহিত শিক্ষকতা করেন। 
মাওলানা হাবীবুর রহমান শুধু একজন শিক্ষক  ছিলেন না। একজন আদর্শ পিতাও ছিলেন। এমনকি একজন অভিভাবকও বঠে। তিনি প্রত্যেকটি ছাত্র-ছাত্রীদেরকে নিজ সন্তানের মত মনে করতেন। আর ছাত্র-ছাত্রীরাও তাঁকে পিতৃতুল্য স্থানে স্থান দিতেন। তিনি সব সময় তাঁর হক আদায় করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ ছিলেন।একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালনে তিনি অত্যন্ত সজাগ ছিলেন। নিয়ম শৃঙ্খলার প্রতি তিনি ছিলেন খুবই সচেতন। শিক্ষক সমাজে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন একজন আদর্শ শিক্ষক। ছাত্র সমাজের কাছে একজন প্রাণপ্রিয় মান্যবর উস্তাদ। 
মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান (রহ:) লোহাগাড়া থানার চুনতীর বড় মৌলভীর বাড়ী মাওলানা আব্দুল হাকীমের বংশধর মাওলানা আব্দুন নূর সিদ্দিকীর ৩য় কন্যা রোকিয়া সিদ্দিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর শ্বশুর একজন প্রখ্যাত আলেমে দ্বীন এবং অলীয়ে কামেল ছিলেন। যিনি  একই সাথে চুনতীর ঐতিহাসসিক ১৯ দিন ব্যাপী মাহফিলে সিরাতুন্নবী (সাঃ) এর প্রতিষ্ঠাতা হযরত শাহ হাফেজ আহমদ (রহঃ) এর শ্বশুর ছিলেন। পারিবারিক জীবনে মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান(রহ) ০৮ (আট) সন্তান-সন্ততির জনক।
তিনি অত্যন্ত সাদাসিধে একজন সাধারণ মানুষ ছিলেন।তিনি অত্যন্ত পরহেজগার ও নীতিবান ছিলেন। সব সময় খোদার উপর ভরসা করতেন। তিনি অত্যন্ত বিনয়ী, সহজ, সদালাপী ও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন।পরনিন্দা,সমালোচনা,পরশ্রীকাতরতা ও মিথ্যা তাঁর মধ্যে ছিল না। তিনি এগুলো পছন্দও করতেন না। তিনি সত্য ভাষী, সহিষ্ণু, ধৈর্যশীল এবং অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। 
১২ ই জুন ২০১২ সালে রোজ মঙ্গলবার   মরহুম মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান (রহ:) তাঁর প্রভুর ডাকে না ফেরার দেশে চলে যান।তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের শিক্ষক সমাজ  শুধু একজন শিক্ষককে নয়, একজন অভিভাবককেও হারিয়েছে। তিনি এ দেশের মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।আল্লাহ পাক তাঁকে আন্বিয়া, সোলাহা ও শুহাদার সাথে জান্নাতুল ফেরদাউসের আলা ইল্লিয়িনে মর্যাদাপূর্ণ স্থান নসীব করুন। 




লেখক: কলামিস্ট।
প্রচার ও প্রকাশনা সচিব, বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি।


Tag
আরও খবর