ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

আড়ালের সত্য প্রকাশ্যে আনে সাংবাদিকরা মহেশখালী উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে-এমপি আশেক

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, ‘আড়ালের সত্যকে প্রকাশ্যে আনে সাংবাদিকরা, তারাই সমাজের দর্পণ। সকল ধরণের অসঙ্গতি সাংবাদিকদের মাধ্যমে উঠে আসে। এসময় তিনি আরও বলেন, প্রত্যেক সাংবাদিক দেশের গুরুত্বপূর্ণ নাগরিক। তাদের দ্বারা রাষ্ট্র ও সমাজের যেমন অসঙ্গতি উঠে আসে তেমনই কল্যাণকর সাফল্যের দিকগুলোও প্রচার-প্রসারের মাধ্যমে রাষ্ট্রের সুনাম প্রসারিত হয়। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাংবাদিকরা।’

শুক্রবার (৫ এপ্রিল) মহেশখালী পৌরসভার আল আজিজ কমপ্লেক্সে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জেএইচএম ইউনুছের সভাপতিত্বে ফারুক ইকবালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ন.ম হাসান।

এসময় প্রধান বক্তার বক্তব্যে মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়া বলেন, ‘সাংবাদিকরা অসঙ্গতিপূর্ণ সংবাদের পাশাপাশি ভালো সংবাদও তুলে আনবে, বিশেষ করে সরকারের উন্নয়নের সংবাদ প্রকাশ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্ত, মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) আজমল হুদা, মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল।

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের এই ইফতার মাহফিল ও আলোচনা সভায় মহেশখালীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পেশাজীবিসহ সর্বশ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর