ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রেনের যাত্রীসহ নিহত ৩

বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রেনের যাত্রীসহ নিহত ৩

ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। ৫ এপ্রিল শুক্রবার সকালে পূবালী নামক এলাকায় রিপন চেয়ারম্যানের বালুঘাট থেকে একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে দীন মোহাম্মদ (২২), একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত (১৭) ও ইয়াছিনের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৭)।


ফেনী রেলস্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন সকাল সোয়া ৮টার দিকে ফেনীর মুহুরীগজ্ঞে এলাকায় পৌঁছলে লাইনে উঠা একটি ট্রাককে ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। লাইনে ট্রাক পড়ে থাকায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল করছে অপর লাইনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী পুলিশ সুপার জাকির হাসান।

ফেনী পুলিশ সুপার জাকির হাসান জানান, দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আশা করি, স্বল্প সময়ে মধ্যে লাইন চালু হয়ে যাবে। কী কারণে দুর্ঘটনা হয়েছে তা তদন্ত করা হবে। কারো গাফলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর