আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

আটোয়ারীতে পেঁয়াজের সাদা ফুলে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মরিচের জন্য বিখ্যাত হলেও এবার মাঠে মাঠে শোভা পাচ্ছে পেঁয়াজের বীজের আবাদ। দৃষ্টিনন্দন এই সাদা ফুলের মিষ্টি সুবাসে মম করছে চারদিক। দূর থেকে দেখে মনে হবে হাজারো তারার মেলা। আর এই সাদা ফুলের মাঝে কালো বীজেই লুকিয়ে রয়েছে কৃষকের সোনালী স্বপ্ন।

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং  এবছর পেঁয়াজের বীজের আকাশচুম্বী দামে স্বপ্ন বুনছেন এলাকার কৃষকরা।

উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুপেত পাড়া এলাকার কৃষক ফজলু করিম জানান, গত বছর পরীক্ষামূলক ৩৩ শতাংশ জমিতে পেঁয়াজ বীজের চাষ করে ফলন ও দাম ভালো পাওয়ায় এবছর খুব বেশি আগ্রহ নিয়ে ৭৫ শতাংশ জমিতে পেঁয়াজ বীজের আবাদ করেছি। তিনি আরো বলেন, আমার ৭৫ শতাংশ জমিতে পেঁয়াজের বীজ বপন থেকে শুরু করে বীজ ঘরে তোলা পযন্ত খরচ পড়বে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। এবার আবহাওয়া অনুকূলে থাকলে লাভ হবে প্রায় দ্বিগুণেরও বেশি।

আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিংগা টুপি পাড়া
এলাকার কৃষক বিনোদ কুমার বলেন, দীর্ঘ দিন যাবত অল্প পরিসরে পেঁয়াজ বীজের আবাদ করে থাকি। এই ফসল চাষ করে লাভবান হয়েছি। এবছর ৪২ শতাংশ জমিতে পেঁয়াজের বীজ চাষ করেছি।

একই ইউনিয়নের মাজা পাড়া এলাকার কৃষক ফারুক আবদুল্লাহ বলেন, এ বছর ৭০ শতাংশ জমিতে আমি পেঁয়াজ বীজ চাষ করেছি। ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছি। বিভিন্ন রোগবালাইয়ের জন্য কীটনাশক স্প্রে করতে হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তিন লাখ টাকার ওপরে বীজ বিক্রির আশা করছেন তিনি।

বালিয়া মোড়লপাড়া এলাকার পেঁয়াজের বীজ চাষী সুরেশ বলেন, আমি প্রতি বছরে পেঁয়াজ বীজের আবাদ করি। এবার প্রায় ৮ বিঘা জমিতে পেঁয়াজের বীজ আবাদ করেছি। এই বীজ বা দানা উৎপাদন অতি লাভজনক হলেও, তেমনি ঝুঁকিও রয়েছে শতভাগ। আবহাওয়া অনুকূল থাকলে উৎপাদন ভালো ও লাভজনক হয়। আর বিরূপ হলেই মাথায় হাত পড়ে চাষীদের।

তবে বেশিরভাগ চাষি জানালেন, এসব ফুলে পরাগায়নের প্রধান মাধ্যম হলো মৌমাছি। কিন্তু পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে, তাঁরা বেশি মাত্রায় কীটনাশক ব্যবহার করার কারণে মারা পড়ছে উপকারী পোকা ও মৌমাছি। একারণে পেঁয়াজ বীজের ক্ষেতে দিন দিন মৌমাছির আনাগোনা কমে যাচ্ছে। তাই হাতের স্পর্শে কৃত্রিমভাবে পরাগায়নের চেষ্টা চলছে। পরাগায়ন না হলে পেঁয়াজ ফুলে পরিপক্কতা আসে না। বীজ পরিপক্ক হতে সময় লাগে ১২০ থেকে ১৩০ দিন।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, এবছর উপজেলায় ৩ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে।এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ চাষ ও কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ বীজ উৎপাদন করে চাষীরা অধিক মুনাফা করেন এবং আমাদের স্থানীয় ভাবে চাহিদা পূরণ করবে ও বৈদেশিক আমদানি নির্ভরতা অনেক খানি কমবে বলে আশা করছি।

Tag
আরও খবর