মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

তানোরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবরদখল

তানোরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবরদখল


রাজশাহীর তানোরে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে ভাড়াটিয়া বহিরাগত দেশীয় অস্ত্র লাঠিয়াল বাহিনী দিয়ে রাঁতের আধাঁরে ফসলি জমি জবর দখলের অভিযোগ উঠেছে। গত, ৫

এপ্রিল শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ইলামদহী গ্রামে এই ঘটনা ঘটেছে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এতে ভুক্তভোগী পরিবার  চরম নিরাপত্তা হীনতায় রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন গভীর রাঁতে ইলামদহী গ্রামের বাসিন্দা ইউপি আওয়ামী লীগ সভাপতি হাজী ইসরাইল হোসেন ও তার নাতী ইউপি স্বেচ্ছাসেবক লীগের নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে দেশীয় অস্ত্র সজ্জিত  বহিরাগত লাঠিয়াল বাহিনী গভীর রাতে ফসলী জমি জবরদখল করেছে। এসময় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।অথচ ওই সম্পত্তির ওপর আদালতের ১৪৪ ধারা বলবত রয়েছে। যাহার মামলা নম্বর জেলা রাজশাহী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। মামলা নং- ১২৯১ পি/২০২২ (ফললোর) বাসায় ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪ ধারা।

স্থানীযরা জানান, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর-৯৩, ইলামদহী মৌজায়, দাগ নম্বর ২৭১, শ্রেণী, পরিমান ৮৬ শতক। উক্ত সম্পত্তির মালিক ইলামদহী গ্রামের প্রয়াত লাহার সরদারের পুত্র আব্বাস আলী। উক্ত সম্পত্তি তাদের কাছে থেকে ক্রয় করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত মুনসুর আলী বিশ্বাসের পুত্র

ইসমাইল হোসেন বিশ্বাস। তিনি বিভিন্ন সময়ে তিনটি দলিলের মাধ্যমে  এসব সম্পত্তি ক্রয় করেন। যাহার দলিল নম্বর- ৪৪৬১ তারিখ ১৭/৭/৮৬, দলিল নম্বর ৩৭৪৪ তারিখ ৪/৩/৮৭ ও দলিল নম্বর ৩২৭৬ তারিখ ৫/৬/৮৮ ইং। তবে  ইসমাইল হোসেনের বাড়ী অন্য জেলায় বিধায় তিনি এসব জমি স্থানীয় কৃষকদের কাছে বর্গা দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।ভুক্তভোগীদের অভিযোগ, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের একাংশের সভাপতি হাজি ইসরাইল হোসেন জাল দলিল সৃস্টি ও প্রভাব বিস্তার করে গভীর রাতে এসব  জমি জবরদখল করেছেন। এবিষয়ে জানতে চাইলে হাজী ইসরাইল হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি খাজনা-খারিজ মুলে এসব জমি ক্রয় করেছেন।

এবিষয়ে ইসমাইল হোসেন বলেন, এসব তার কেনা জমি, তাছাড়া  কাগজ যার জমি তার।কিন্ত্ত হাজী ইসরাইল ও তার নাতি সুফিয়ান বহিরাগত লাঠিয়াল বাহিনী নিয়ে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করেছেন। এ ঘটনায় তো আগে তাদের শাস্তি হওয়া উচিৎ। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ দুপক্ষের উপর পসিকিউশন কাটা হয়েছে।

Tag
আরও খবর