শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান'র অনবদ্য সৃষ্টি "চট্টগ্রামের আলিম সমাজ জীবন ও কর্ম"

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 08-04-2024 03:08:33 pm

ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান'র অনবদ্য সৃষ্টি "চট্টগ্রামের আলিম সমাজ জীবন ও কর্ম"

              মোহাম্মদ ইমাদ উদ্দীন

বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক ও গবেষক ড.  হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান এর "চট্টগ্রামের আলিম সমাজ জীবন ও কর্ম" পিএইচ.ডি গ্রন্থটি  এক অনন্য সৃষ্টি। লেখক তার গ্রন্থে প্রথম অধ্যায়ে ভূমিকা, দ্বিতীয় অধ্যায়ে  চট্টগ্রামের ভৌগলিক অবস্থান, নামকরণ,  ইসলাম প্রচার, চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাকালের তালিকা, তৃতীয় অধ্যায়ে সর্বভারতীয় রাজনৈতিক ইতিহাস, আলীগড় আন্দোলন, বঙ্গভঙ্গ, ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ প্রতিষ্ঠা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, খেলাফত আন্দোলন, লাহোর প্রস্তাব, পাকিস্তান আন্দোলনের বিরোধীতা, প্রতিরক্ষা পরিষদ গঠন, ক্রিপশ মিশন, ভারত ছাড় আন্দোলন, কেবিনেট মিশন, ডাইরেক্ট অ্যাকশন, মাউন্ট ব্যাটেন মিশন, চতুর্থ অধ্যায়ে চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা এবং সবশেষে পঞ্চম অধ্যায়ে আলিমগণের জীবন কর্ম উপজেলা ভিত্তিক সন্নিবেশিত এবং বাংলা ক্রমানুসারে মনোমুগ্ধকর ভাবে সাজিয়েছেন। তাছাড়া লেখক তার গ্রন্থ কম্পোজ করার পর কতিপয় যে সব আলেমে দ্বীন ইন্তেকাল করেছেন তাদেরকে পরিশিষ্টাকারে সন্নিবেশিত করেছেন। 
লেখক ও গবেষক ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান এর "চট্টগ্রামের আলিম সমাজ জীবন ও কর্ম" পিএইচ.ডি গ্রন্থে চট্টগ্রামে ইসলাম প্রচারকদের  গৌরবোজ্জ্বল সংগ্রামী অতীত, সাহাবী ও তাবেয়ীদের চট্টগ্রামে ইসলামের আগমনবার্তা, অলী-দরবেশদের ইসলাম প্রচার, আরব বণিকদের আগমন সহ চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অনেক তথ্য তুলে ধরেছেন। 
এই গবেষণাধর্মী গ্রন্থটি পড়ে জানতে পারলাম যে,চট্টগ্রামী আলিমদের অতীত খুবই সমৃদ্ধ। তারা অত্র এলাকায় দ্বীন প্রচার বিশেষ করে দ্বীন শিক্ষা প্রসারে অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা নিজ গৃহে ছাত্র সংগ্রহ করে এবং থাকা খাওয়া নিজেই বহন করে দ্বীনি শিক্ষা দিতেন। আলিমগণ  শিক্ষা বিস্তারের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও জনকল্যাণ মূলক কাজে অগ্রণী ভূমিকা রাখেন। তাছাড়া আলেমগণ অনেক আন্দোলন ও সংগ্রামের রূপকার এবং পুরোধা ছিলেন। বিশেষ করে বিট্রিশ বিরোধী আন্দোলন  এবং পাকিস্তান আন্দোলনে আলেমগণ সক্রিয় ভূমিকা রাখেন।
 "চট্টগ্রামের আলিম সমাজ জীবন ও কর্ম" পিএইচ.ডি  গ্রন্থটি  কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের এবং ভবিষ্যত গবেষকদের জন্য সহায়তা কিংবা পথ পদর্শক হিসেবে ভূমিকা রাখবে। এই গ্রন্থটি বাঙালি মুসলমানদের আত্মপরিচয়, আত্মচেতনা এবং জাতীয়তাবোধের অনুপ্রেরণা যোগাবে। দীপ্তময় পথচলায় লেখকের প্রতি  দোয়া ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি।

গ্রন্থ: চট্টগ্রামের আলিম সমাজ জীবন ও কর্ম
লেখক : ড.  হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান
প্রকাশক: শাহনাজ বেগম 
                ইসলামিক থট এন্ড রিসার্চ সেন্টার
                ১৬/১ চন্দ্রিমা আ/এ, চান্দগাঁও, চট্টগ্রাম। 
কম্পিউটার কম্পোজ: রঙধনু পাবলিকেশন্স,আন্দরকিল্লা, চট্টগ্রাম   
প্রকাশকাল: রমদান ১৪৩৭ হিজরী,  জুন ২০১৬ খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা 
পৃষ্টা: ৬৮ 
শুভেচ্ছা মূল্য: ৩০০ (তিনশত) টাকা মাত্র।

আলোচক : কলামিস্ট। 

আরও খবর