ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

চকরিয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ৯ কোটি টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

 কক্সবাজারের চকরিয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ৯ কোটি টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লিয়াকত আলী (৪২)কে গ্রেপ্তার করেছে হারবাং পুলিশ ফাঁড়ির চৌকস আভিযানিক দল।


মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে চকরিয়া পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত লিয়াকত আলী এসএমচর কাকরা এলাকার আবুল খায়েরের ছেলে।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার লিয়াকত আলী দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং (জিআর-৪২৫/১৩) মামলার আসামি। ওই মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে ৫ বছরের সাজা ও ৯ কোটি টাকা অর্থদণ্ডের রায় দেন।


রায়ের পর থেকে লিয়াকত বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. মহসীন চৌধুরী-পিপিএম সঙ্গীয় এসআই আল আমিন, এসআই সাকিব, এএসআই রাজীব ধর ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।


ওসি আরও বলেন, গ্রেফতার লিয়াকতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

Tag
আরও খবর