ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

পেকুয়ায় ২৮টি করাতকল সীলগালা

কক্সবাজারের পেকুয়ায় পাঁচ দফায় ২৮টি অবৈধ করাতকল সীলগালা করে দেওয়া হয়েছে। পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুম্পা ঘোষের নেতৃত্বে মঙ্গলবার (৯মার্চ) বিকেলে পৃথক অভিযান পরিচালনা করে ৭টি করাতকল সীলগালা করেন। এর আগে ১৫ দিনের মধ্যে কয়েক দফায় আরও ২১টি অবৈধ করাতকল সিলগাল করেন উপজেলা প্রশাসন।


খোঁজ নিয়ে জানা যায় উপজেলায় গড়ে উঠেছে অন্তত ৩২টি করাতকল। এসবের কোনটার আইনগত অনুমোদন নেই। সহকারী কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ মঙ্গলবার বারবাকিয়া ইউনিয়নের ফাঁশিয়াখালী জালিয়াকাটায় অবৈধ গড়ে উঠা রিদুওয়ান ও কালাম হোসেনের মালিকানাধীন দুইটি, মৌলভী বাজারের মনু ও গিয়াস উদ্দিনের দুইটি, রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজারের আবুল বশর ও মুহাম্মদ হোসেনের দুইটি, নোয়াখালী পাড়ায় মো.ফুরুক আহমদের একটি করাতকল সীলগালা করা হয়েছে।


সহকারী কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ বলেন, অবৈধ করাতকলের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত রেখেছি। এই পর্যন্ত পাঁচ দফা অভিযানে অবৈধ প্রায় সব করাতকল সীলগালা করা হয়েছে। ভবিষ্যতে অবৈধভাবে আর কোন করাতকল স্থাপন করতে দেওয়া হবেনা।


পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ দিনে পাঁচ দফা অভিযান চালানো হয়েছে অবৈধ করাতকলের বিরুদ্ধে। এতে মোট ২৮টি করাতকল সীলগালা করা হয়েছে।


এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, অবৈধ সব করাতকল বন্ধ করে দেওয়া হয়েছে। আরও কোন অবৈধ করাতকল চালু আছে এমন তথ্য পেলে এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্রে জানা যায় পেকুয়ায় যত্রতত্রে গড়ে উঠেছে প্রায় ৩২টি করাতকল। বনবিভাগের জায়গার দশ কিলোমিটারের ভিতের হওয়ায় এর কোনটির আইনগত বৈধতা নেই।

Tag
আরও খবর