তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও ঔষুধ জব্দ

কক্সবাজারের টেকনাফের বড়ডেইল এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও ঔষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার(১০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে:কমান্ডার বিএন মো:সুয়াইব বিকাশ।


তিনি জানান, বুধবার (১০এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।অভিযান চলাকালীন ঐ এলাকার সমুদ্র তীরবর্তী সংলগ্ন একটি জমিতে মিয়ানমারে পাচারের সময়১৩০ লিটার সোয়াবিন তেল,২৩০৪প্যাকেট বিস্কুট,১৬প্যাকেট সেমাই, ০৮ প্যাকেট পুষ্টি সুজি, ৮০০পিস গ্যাস লাইট,১২৮০পিস ব্লেড, ১৬ কেজি তামাক পাতা, ২২ বস্তা পান এবং বিভিন্ন ঔষধ (২৬৫২ পাতা ট্যাবলেট, ৪৯২ বোতল সিরাপ, ৪৪৩ পিস ক্রিম,২৬পিস ভ্যাকসিন ও ৬৩ টি ইনজেকশন)জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


তিনি আরও জানান,জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ কাস্টমস শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর