ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পদক প্রদান

স্মৃতিতে প্রিয় সহকর্মী শায়খুল হাদীস আল্লামা ফখরুদ্দীন (রহ)

স্মৃতিতে প্রিয় সহকর্মী  শায়খুল হাদীস আল্লামা ফখরুদ্দীন (রহ)

       প্রফেসর নূর মোহাম্মদ 

ছাত্রজীবনের সাথী, শিক্ষাকতা জীবনের সহকর্মী প্রিয় ভাই শায়খুল হাদীস আল্লামা ফখরুদ্দীন (রহ) ছিলেন একজন আদর্শ শিক্ষক ও পরিচালক। 
তিনি যেমন ছিলেন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক তেমন ছিলেন সৎ,নিষ্ঠাবান ও দায়িত্বশীল। তাঁর সাথে মাদরাসার শিক্ষাবোর্ডে মর্ডারেশন ও টেবুলেশনের কাজ একসাথে করেছি। মাদরাসা-ই_আলিয়া ঢাকাতে ক্লাস রুটিন সহ ইত্যাদি কাজও আমরা দুজন একসাথে করেছি। কাজকর্মে সদা দায়িত্বশীল হিসেবে পেয়েছি। অনেক সময় তিনি আমাকে নাস্তা করাতেন আমিও তাঁকে করাতাম। তিনি কৃপণ ও বখিল লোকদেরকে ঘৃৃণা করতেন। তিনি কয়েক বছর মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ছাত্রাবাসের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। আমিও তাঁর পরে ০৫ বছর সহকারী সুপার এবং পরবর্তীতে  ০৪ বছর মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার হোস্টেল সুপারের দায়িত্ব পালন করেছি। তিনি যে সময় হোস্টেলের দায়িত্ব পালন করেন তাঁর পরেই আমি দায়িত্বে যোগদান করি। এবং যোগদান করে তাঁর কাজ কর্ম হিসাব নিকাশ করে দেখলাম যে, তিনি হোস্টেল পরিচালনার ক্ষেত্রে যেমন দক্ষ ছিলেন তদ্রুপ আর্থিক ক্ষেত্রেও অত্যন্ত স্বচ্ছ ছিলেন।
তিনি সিলেট সরকারী আলিয়া মাদরাসার সুউচ্চপদ প্রিন্সিপালের পদে পদোন্নতি লাভ করে সুষ্ঠুভাবে পরিচালনা পরে ২০০৬ সালের মার্চ মাসে প্রিন্সিপাল পদে থাকাবস্থায় সরকারী চাকুরী হতে অবসর গ্রহণ করেন। আর আমি ২০০৫ সালে  সরকারী আলিয়া মাদরাসা, ঢাকার প্রিন্সিপাল পদে থাকঅবস্থায় অবসর গ্রহণ করি। মনে হচ্ছে একদা চট্টগ্রাম কলেজের প্রফেসর ইউনুছ আমাকে আমার প্রিয় সহকর্মী আল্লামা ফখরুদ্দীন (রহ)'র ইন্তেকালের খবর জানিয়েছেন। অতি বেদনাদায়ক ও মর্মান্তিক খবর জেনে মনে খুব আঘাত পেয়েছি।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দীর্ঘদিনের বন্ধু শাইখ প্রফেসর আল্লামা ফখরুদ্দীন (রহ) কে জান্নাতের সুউচ্চ মর্যাদা দানের আবেদন করছি। এখন দোয়া করি আল্লাহ তাঁকে আখেরাতে উত্তম জাযাকায়ে খাইর দান করুক এবং তার পরিবারবর্গকে সুখে শান্তিতে রাখুক।



লেখক:
প্রফেসর নূর মোহাম্মদ 
সাবেক অধ্যক্ষ, মাদরাসা-ই-আলিয়া, ঢাকা।
আরও খবর