ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

স্বাস্থ্যকর খাবার প্রতিদিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-10-2022 02:34:28 pm


স্বাস্থ্যকর খাবার না খাওয়ার কারণ একটাই। স্বাদের অভাব। এমন খাবারও আছে যা খেতেও ভালো আর শরীরের জন্য উপকারী। 


সুস্থ মনের নেপথ্যে থাকে শরীরের সুস্থতা। আর তার জন্য প্রয়োজন ব্যালান্সড ডায়েট। বয়স যাই হোক না কেন, এখন থেকেই খাওয়া-দাওয়ার দিকে নজর দিন। বাইরের খাবার এড়িয়ে চলুন। আর বাড়িতে বানানো পুষ্টিকর খাবার খান। রোজকার ডায়েটে সিরিয়াল, প্রোটিন, দুধ এবং ডেইরি প্রডাক্টস, বাদাম, ফল ও সবজি, সবই রাখতে হবে পরিমিত পরিমাণে। এর সঙ্গে প্রতিদিন আরও কয়েকটা জিনিস খাওয়ার চেষ্টা করুন। স্বাদের নিরিখে প্রতিটিই সেরা। স্ন্যাক্স হিসেবেও উপাদেয়, আবার মিলের অংশ হিসেবেও। 


◾টমেটো :

অ্যান্টি-অক্সিডেন্ট প্রপার্টিতে ভরা লাইকোপেনের উপস্থিতি এর বিশেষত্ব। প্রতিদিন খেলে ভিটামিন এ ও সি-এর অভাব থাকবে না শরীরে। ত্বকও সান ড্যামেজ থেকে অনেকটা সুরক্ষিত থাকবে। শরীরকে ফ্রি-র‌্যাডিক্যাল ড্যামেজ থেকেও রক্ষা করবে টোম্যাটো। তা ছাড়া এটি ক্রোমিয়ামেরও খুব ভালো উৎস, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 




◾চীনাবাদাম :

এনার্জি এবং পুষ্টি, দুটোই একসঙ্গে পেতে চাইলে চীনাবাদামের কোনো বিকল্প নেই। এতে থাকে মোনো আনস্যাচুরেটেড ফ্যাট যা হার্ট ভালো রাখে। এ ছাড়া এতে রয়েছে রেসভিরাট্রল। বিভিন্ন ধরনের ক্যানসার এবং হার্টের সমস্যা থেকে সুরক্ষিত থাকতে রেসভিরাট্রল দারুণ কার্যকরী। সমীক্ষা বলে, যারা নিয়মিত চীনাবাদাম খান, তাদের গলব্লাডার স্টোনের আশঙ্কা কম।


◾গাজর :

এতে থাকে বিটা ক্যারোটিন। এটি মূলত ভিটামিন এ-এর প্রিকার্সার, যা আমাদের শরীরে এসে ভিটামিন এ-তে পরিণত হয়। দৃষ্টিশক্তি ভালো রাখতে ডায়েটে পর্যাপ্ত ভিটামিন এ রাখা জরুরি। ইমিউন সিস্টেম ভালো রাখতে এবং ত্বক যৌবনোচ্ছল রাখতেও ভিটামিন এ জরুরি। এটি এজিং প্রসেস রুখতে সাহায্য করে। ফলে ফাইন লাইনস, বলিরেখা কম ফুটে ওঠে। 


◾ফ্ল্যাক্সসিড :

ওমেগা-৩-ফ্যাটি অ্যাসিড, ফাইবার ও লিগন্যান্সে ভরপুর ফ্ল্যাক্সসিড এককথায় শরীরের সুপারফুড। ওমেগা-৩-ফ্যাটি অ্যাসিড মূলত এক ধরনের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যা শরীরে গুড কোলেস্টেরল বা এইচডিএল-এর পরিমাণ বাড়ায়। লিগন্যান্সে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ইস্ট্রোজেনের গুণ। তাই এটি ডায়াবেটিক রোগীদের জন্য খুব উপকারী। রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে খুব সহজেই। 


◾টক দই :

হজমক্ষমতা ভালো রাখতে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে ডায়েটে প্রতিদিন টক দই রাখা চাই-ই। এটি ক্যালসিয়ামের মতো জরুরি মিনারেলে ঠাসা, ফলে হাড় এবং দাঁতের জন্যও ভালো। ডায়রিয়া এবং ডিসেন্ট্রির প্রতিরোধক হিসেবেও টক দই উপকারী। প্রতিদিনের ডায়েটে টক দই রাখতে চাইলে ব্রেকফাস্টে মুজলি বা ওটসের সঙ্গে বা দুপুরের মিলের সঙ্গে শুধু শুধু খেতে পারেন। 


◾ফল-সবজি:

মাছ-মাংসের সঙ্গে সঙ্গে এই খাবারগুলোও তাই নিত্যদিনের ডায়েটের অংশ করে তুলুন। এ ছাড়া আমন্ড, কিশমিশ, খেজুর, আখরোট, বিভিন্ন সবজির রস ইত্যাদি খাবারের তালিকায় রাখতে পারেন। কতটা কী রাখবেন, সেই বিষয়ে বিশেষজ্ঞের মতামত নিতে পারেন। তবে সবটাই নির্ভর করবে আপনার বয়স, শারীরিক অবস্থা এবং জীবনযাপনের ওপর।

আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে