যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

কুড়িগ্রামে কৃষকদের ঈদ আনন্দোৎসব অনুষ্ঠিত


কুড়িগ্রামের ফুলবাড়িতে ঈদ আনন্দোৎসবে কৃষক কৃষাণীদের নিয়ে  ঐতিহ্যবাহী গ্রামীন খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে বিভিন্ন জায়গায় থেকে এসেছে শত শত দর্শনার্থীরা। কৃষকদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রম খেলার আয়োজন করেছে ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি সামাজিক সংগঠন।মুলত কৃষকদের ঈদ আনন্দ প্রাণবন্ত করতে এ খেলার আয়োজন করেছে সংগঠনটি।খেলা শেষে ৩৫ জন বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন সংগঠনটি।


  শুক্রবার (১২ এপ্রিল)  দিনব্যাপী  ফুলবাড়ী  উপজেলার উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খেলা অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী অনুষ্ঠানে হাড়িভাঙ্গা,বালিশ খেলা, সুঁই সুতা, সাঁতার, তৈলাক্ত কলা গাছ বেয়ে চড়া, কৃষাণীদের বল ফেলা, বলিশ খেলা ও যেমন খুশি তেমন সাজ, কৃষকদের স্লো সাইকেল খেলা,বেলুন ফাটানোসহ নানা রকমের খেলায় অংশ নেন বিভিন্ন বয়সী শতাধিক কৃষক -কৃষাণীরা।


অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ আইনুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক শফি খান, রংপুর বিভাগীয় হিসাবরক্ষক মোঃ সাইদুল হক ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের প্রমুখ।


খেলা দেখতে আসা ময়নাল হক বলেন, গ্রামে এসব খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। প্রায় ১০-১৫ বছর পর গ্রামের অতীত খেলা দেখে খুবই আনন্দ পেলাম।সব চেয়ে বেশি ভালো লেগেছে কৃষকদের হাঁড়ি ভাঙা, সাইকেল খেলা দেখে।এছাড়া কৃষাণীদের সুই সুতা খেলা ও বালিশ খেলা ছিল বেশ উপভোগ্য।


কৃষক মোঃ নুর ইসলাম বলেন, কৃষকদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন সত্যি ভালো লেগেছে।আমরা এখানে শতাধিক কৃষক কৃষানী আজকের খেলায় অংশ নিয়েছি।খু্ব ভালো লেগেছে।


ফাইট আনটিল লাইট ফুল এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের বলেন, কৃষক হাসলে, বাংলাদেশ হাসে এ প্রতিপাদ্যকে ধারন করে দিনব্যাপী শতাধিক কৃষক কৃষাণীদের নিয়ে প্রায় ২২ টি খেলার আয়োজন করা হয়েছে।এ খেলার মাধ্যমে সমাজে বাল্য বিয়ে বন্ধে সচেতনতা বাড়াতে চেষ্টা করেছি। এছাড়া গ্রামীন ঐতিহ্যবাহী খেলাধুলা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এ খেলার আয়োজন করা হয়েছে। 


সম্মিলিত সাংস্কৃতিক জোট আহ্বায়ক শ্যামল ভৌমিক বলেন, কৃষকদের নিয়ে ফুলের ব্যতিক্রমী এ ক্রীড়া অনুষ্ঠান সত্যি দর্শকদের মন কুড়িয়েছে।সেই সাথে দর্শকরা মনযোগী হলে এরকম প্রোগ্রাম থেকে অনেক কিছু শেখা সম্ভব।সরকার ও সচেতন মহলের উচিৎ গ্রামীণ খেলাধুলাকে বাঁচিয়ে রাখতে বিশেষ গুরুত্ব দেয়া।


আরও খবর