রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

তজুমদ্দিনে প্রাক্তন ছাত্র ফোরামের উপদেষ্টা কমিটি ও পরিচালনা কমিটি গঠন সম্পুর্ন।

ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর আলিম মাদরাসার প্রাক্তন ছাত্রদের সংগঠন বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সমাজ সেবামূলক সংগঠন প্রাক্তন ছাত্র ফোরামের নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হেলাল  উদ্দীনকে সভাপতি ও আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপর ২টা থেকে কার্যনির্বাহী কমিটির ১ম অধিবেশনে এ কমিটির অনুমোদন করা হয়। তথ্যসূত্রে আরও জানানো হয়, গত ৯ এপ্রিল ২০২৪ তারিখে সকল সদস্যদের নিয়ে মতামতের ভিত্তিতে সভাপতি পদের জন্য প্রত্যক্ষ ভোট গ্রহণ শেষে ১০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন করেন নির্বাচক অত্র মাদ্রাসার প্রভাষক বদরুজ্জামান বাদল, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান। 

সভার শুরুতে ফোরাম পরিচালনার গৃহীত নীতিমালা সমূহের অনুমোদন করা হয়। এছাড়া আগামী ৫ পাঁচ বছরের জন্য ১১ সদস্যের উপদেষ্টা কমিটিরও অনুমোদন করেন কার্যনির্বাহী কমিটি। প্রধান উপদেষ্টা করা হয় অধ্যক্ষ মাও. আইয়ুব আলী, সহ. উপদেষ্টা করা হয় গভর্নিং বডির সভাপতি মু. হুমায়ুন কবিরকে।

 পরিচালনা কমিটিতে  মোহাম্মদ জামাল উদ্দিন, মিজানুর রহমান সোয়েব ও হাদিসুর রহমান লিটনকে সহ সভাপতি, মাকসুদুর রহমান সুজন,মোহাম্মদ শাহাবুদ্দিন ও মোহাম্মদ আইয়ুব আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক,  আবু রায়হান সমিরকে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মিরাজ উদ্দিন, মোহাম্মদ অহিদুল্লাহ জসিম ও গোলাম সরোয়ার জুয়েলকে যুগ্ন সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক মোহাম্মদ আ. রহমানকে এবং মিডিয়া ও প্রচার সম্পাদক ইলিয়াস ছানিকে  মনোনিত করা হয়।

সভায় ফোরামের নীতিমালা অনুসারে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচী গৃহীত হয়। এছাড়া আগামী সভার আগে কার্যনির্বাহী কমিটি  পূর্ণাঙ্গ করা হবে মর্মে সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে নতুন পরিচালনা কমিটিকে বরণ করে নেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান।

Tag
আরও খবর