প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

কক্সবাজার পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভিড়

ঈদ ও পহেলা বৈশাখের পাঁচ দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত ও বিনোদনকেন্দ্রে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। কোথাও তিল ধারণের ঠাঁই নেই।

শুক্রবার থেকে পর্যটকরা কক্সবাজারমুখী হয়েছেন। শহরের অধিকাংশ হোটেল-মোটেল,গেস্ট হাউস, রিসোর্ট ও বিনোদনকেন্দ্রগুলো নতুন করে সাজানো হয়েছে।

কক্সবাজার হোটেল-মোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, এবারের ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে মাঝারি ও তারকামানের হোটেলগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে।

ট্যুর অপারেটর অব কক্সবাজারের(টুয়াক) সূত্র জানায়, ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৫ দিন সৈকতে ৪ থেকে ৫ লাখ পর্যটক আসতে পারে। পর্যটকেরা সমুদ্র সৈকতের পাশাপাশি দৃষ্টিনন্দন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, ইনানী, পাটুয়ারটেক, সাগরদ্বীপ মহেশখালী, মাতারবাড়ী ও সোনাদিয়া, রামুর বৌদ্ধবিহার, চকরিয়ার বঙ্গবন্ধু ডুলাহাজারা সাফারি পার্ক ও সুরাজপুরের নিভৃতে নিসর্গসহ দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের বাড়তি চাপ সামলাতে এবারের ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে কক্সবাজারের রাস্তাঘাট এবং পর্যটন স্পটসমূহে ট্যুরিস্ট পুলিশের টহল বাড়ানো হয়েছে। এছাড়া শহরের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় দিনরাত ২৪ ঘন্টা পুলিশী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ভ্রমণে আসা পর্যটকেরা যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের বীচকর্মীরা দায়িত্ব পালন করছে। দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যটন এলাকায় ভ্রাম্যমান আদালতও মাঠে থাকবে।

Tag
আরও খবর




6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে