তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ সামুদ্রিক প্রবাল ও ঝিনুক উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক প্রবাল ও ঝিনুক উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা।


বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা মো. সুয়াইব বিকাশ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ থেকে সামুদ্রিক প্রবাল ও ঝিনুক কক্সবাজার পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ছেড়া দ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় টেকনাফ সেন্টমার্টিন ছেড়াদ্বীপে কেয়াবনের ভিতর পাচারের উদ্দেশ্যে বস্তা অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩০ বস্তা সামুদ্রিক প্রবাল ও ঝিনুক উদ্ধার করতে সক্ষম হয়।


তিনি আরো জানান, জব্দকৃত সামুদ্রিক প্রবাল ও ঝিনুক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সেন্টমার্টিন পরিবেশ অধিদপ্তর এর প্রতিনিধি মো. আব্দুল আজিজ, সুপারভাইজার এর নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর