শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি উত্তম ও সম্পাদক সোহাগ

ফাইল ছবি

দৈনিক নয়াদিগন্ত মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম গোলদারকে সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ সোহাগ হোসেনকে সাধারণ সম্পাদক করে মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। 

গত শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ১৬ সদস্য বিশিষ্ট দুই বছর (২০২৪-২৫) মেয়াদী এ কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশন। সংগঠনটির কার্যনির্বাহী কমিটি-২০২২-২৩ এর মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষে সাবেক সভাপতি মোঃ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বশেষ সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব উত্থাপিত হয়। উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহাকে প্রধান নির্বাচন কমিশনার করে ২ সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়। উক্ত কমিশন তফসিল ঘোষণা করলে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় ওই কমিটি ঘোষণা করেন কমিশন। 

কমিটির অন্যান্য সদস্যরা হলো- সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান বাঁধন (দৈনিক আমার সংবাদ), সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান (দৈনিক অন্য দিগন্ত), যুগ্ম সম্পাদক অমিতাব দাস অপু (দৈনিক  যায়যায়দিন), আবদুল ওয়াদুদ (দৈনিক মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রহিম সজল (দৈনিক সংবাদ ও দি বাংলাদেশ পোস্ট), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান লিপন (দৈনিক বিজনেস বাংলাদেশ), দপ্তর সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ (দৈনিক সকালের সময়), প্রচার সম্পাদক মোঃ সবুজ (দৈনিক পর্যাবেক্ষণ)। এছাড়া কার্যনির্বাহী সদস্য- মোঃ ফারুক খান (দৈনিক প্রতিদিনের সংবাদ), মোঃ শাকির আলম ( দৈনিক স্বদেশ প্রতিদিন), মোঃ রেজাউল ইসলাম (দৈনিক বর্তমান), মোঃ আবুল কালাম আজাদ (দৈনিক দেশবাংলা), মোঃ মাসুম বিল্লাহ প্রিন্স (দৈনিক স্বদেশ বিচিত্রা) ও মোঃ নাসির উদ্দিন (দৈনিক জাগরণ)।

আরও খবর