প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

রোহিঙ্গা শিশুদের শিক্ষায় ৬৬৮ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

রোহিঙ্গা শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষায় ৬৬৮ কোটি ৫৭ লাখ টাকা সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। কক্সবাজার ও বান্দরবান জেলার প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় এই সহায়তা দেবে সংস্থাটি।


পরিকল্পনা কমিশন জানায়, রোহিঙ্গা শিশুদের শিক্ষা উন্নয়নে প্রকল্পের মোট ব্যয় এক হাজার ১২৩ কোটি টাকা। প্রকল্পটি ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


এই প্রকল্পের মাধ্যমে কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পের শিশু এবং কিশোর-কিশোরীদের শিক্ষা ও মনোসামাজিক সহায়তা দেওয়া হবে। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের অনুমোদনের মাধ্যমে প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৩০০টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা ও বিদ্যমান তিন হাজার লার্নিং সেন্টার সংস্কার করা হবে।


প্রকল্পের প্রধান উদ্দেশ্য


কক্সবাজার ও বান্দরবান জেলার ছাত্রছাত্রীদের স্কুলে ধরে রাখা, শিক্ষার উন্নতির জন্য বিশেষ সহায়তা প্রদান ও মিড ডে মিল পাইলটিং করা, বিদ্যালয়কে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও আকর্ষণীয় করার লক্ষ্যে নির্বাচিত বিদ্যালয়ে অবকাঠামো নির্মাণ এবং আসবাব সরবরাহের মাধ্যমে উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় পর্যায়ের স্বাস্থ্য সুরক্ষা এবং মনঃসামাজিক সহায়তা প্রদান।


প্রকল্পটি বাস্তবায়ন করা হলে কক্সবাজার ও বান্দরবান জেলার এক হাজার ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় হাজার ২৯৭ জন শিক্ষক এবং দুই লাখ ১৫ হাজার ৪১৩ জন ছাত্রছাত্রী উপকৃত হবে। বিভিন্ন পটভূমির শিশুদের একত্রে বিদ্যালয়ে আনার ফলে তা এই এলাকাগুলোর শান্তি ও স্থিতিশীলতা বাজায় রাখার ক্ষেত্রেও সহায়ক হবে।


প্রকল্পের লক্ষ্যমাত্রা


দারিদ্র্যপ্রবণ এলাকার প্রাথমিক বিদ্যালয়ের তিন লাখ ২৬ হাজার শিশু বিভিন্ন সংমিশ্রণে (ফার্টফায়েড বিস্কুট, কলা, মৌসুমি ফল, বান, ডিম, ইউএইচটি দুধ) খাবার গ্রহণের সুযোগ পাবে। এক হাজার ৯৪টি বিদ্যালয়কে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও আকর্ষণীয় করার জন্য নির্বাচিত বিদ্যালয়ে অবকাঠামো নির্মাণ এবং আসবাব সরবরাহের মাধ্যমে উন্নয়ন করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয়ের শিক্ষক এবং উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ের কর্মীদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।


এছাড়া এক হাজার ৯৪টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা, হাইজিন পণ্য সরবরাহ, প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং শিশুদের উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে। উপজেলা-জেলা শিক্ষা অফিসের জন্য আইটি এবং অন্যান্য প্রাসঙ্গিক সরঞ্জাম প্রদান, নির্বাচিত ৫০টি স্কুলে ‘স্মার্ট স্কুল’ বিষয়ক পাইলটিং সফটওয়্যার প্রণয়ন, কারিগরি প্রশিক্ষণ, স্মার্ট ম্যানেজমেন্ট এবং শিক্ষকদের উপস্থিতির জন্য সরঞ্জাম প্রদান। উদ্বুদ্ধকরণ কর্মশালায় বিভিন্ন পর্যায়ে এক হাজার ৯৪টি স্কুলের প্রধান শিক্ষক, এসএমসি সভাপতি, উপজেলা শিক্ষা কমিটির সদস্যরা এবং স্কুল ফিডিং কার্যক্রমের মনিটরিং অফিসাররা অংশগ্রহণের সুযোগ পাবেন।

Tag
আরও খবর




6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে