প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মরিচা যৌথ চেকপোস্টে সিএনজিতে তল্লাশি চালিয়ে ২ কেজি আইস’সহ একজন আটক

কক্সবাজারের মরিচা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ এক জনকে আটক করেছে বিজিবির সদস্যরা।


কক্সবাজার রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানায়, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মাদক চোরাচালানী চক্রের একজন সদস্য বিপুল পরিমান ক্রিস্টাল মেথ আইসসহ অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে।


বুধবার (১৭ এপ্রিল) রাতে একটি সিএনজি যোগে উক্ত ব্যক্তি মাদকসহ মরিচ্যা যৌথ চেকপোস্ট অতিক্রম করতে পারে। এ সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। আনুমানিক রাত ৯টার দিকে উখিয়া হতে কক্সবাজারগামী একটি সিএনজি মরিচ্যা চেকপোস্ট অতিক্রমকালে ছাইন মং থোয়াই মার্মা (১৮) নামক একজন সিএনজি যাত্রীকে সন্দেহজনকভাবে থামানো হয়। পরবর্তীতে তাকে তল্লাশি তার হাতে থাকা শপিং ব্যাগের ভিতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২.০০৯ কেজি ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়।


কক্সবাজার রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, অবৈধভাবে মাদক পরিবহন ও পাচারের দায়ে উক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বৈদ্যপাড়া গ্রামের মংছাইন মার্মার ছেলে বলে জানা যায়। ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে তাকে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Tag
আরও খবর