নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

স্থায়ী যুদ্ধবিরতি না হওয়ায় গাজায় মানবিক প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ: রুশ রাষ্ট্রদূত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-04-2024 08:18:13 am

টেকসই ও স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া গাজায় মানবিক প্রচেষ্টা সম্পূর্ণরুপে ব্যর্থ হবে। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে এ কথা বলেছেন।

তিনি বলেন,‘আমরা বারবার সতর্ক করেছি, একটি স্থায়ী ও টেকসই যুদ্ধবিরতি ব্যবস্থার অনুপস্থিতিতে মানবিক প্রচেষ্টা ধ্বংস হয়ে গেছে। অবশ্যই এই যুদ্ধবিরতি সামরিক পর্যবেক্ষকদের মাধ্যমে সঠিকভাবে পর্যবেক্ষণ করা উচিত। সহকর্মী, মানবিক কর্মীরা সেনাবাহিনীর হামলার মুখে সম্পূর্ণ অরক্ষিত। যদি এক পক্ষ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয় এবং বিশেষ করে যখন নিরাপত্তা পরিষদের কোনো সদস্যের কাছ থেকে এমন ইঙ্গিত পাওয়া যায় যে, কাউন্সিলের প্রস্তাবগুলো বাধ্যতামূলক নয়, তাহলে কোন স্বেচ্ছাসেবী মানবিক সহযোগিতায় এগিয়ে আসবে না।’

তিনি আরও বলেন, ফিলিস্তিনি ভূ-খন্ড যুদ্ধ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ২৭২৮ এর দাবির বিপরীতে এবং আন্তর্জাতিক মানবিক আইন ও নিয়ম লঙ্ঘন করে তীব্র রুপ ধারণ করেছে।

তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে গাজার জনসংখ্যার জন্য মানবিক সাহায্য বিতরণ কার্যত অচল হয়ে পড়েছে। জাতিসংঘ সংস্থাগুলো একমত যে, ছিটমহলে মানবিক সরবরাহ কার্যত অস্তিত্বহীন। ওসিএইচএ-এর মতে, ইসরায়েলী প্রতিরক্ষা বাহিনী মানবিক সহায়তার অর্ধেক সরবরাহ যান অবরুদ্ধ করে রেখেছে। একই সময়ে মানবিক কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সীমান্তে মানবিক সরবরাহের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং সরবরাহের ব্যবস্থা করার জন্য যথেষ্ট আর্থিক সংস্থান রয়েছে। শুধুমাত্র চেকপয়েন্টগুলো খুলে দেয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার।’

নেবেনজিয়া নিশ্চিত যে, জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ) এর কার্যক্রম এই পরিস্থিতিতে অপরিহার্য।

তিনি বলেন, ‘আমরা এজেন্সির কর্মীদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানাই। যারা অমানবিক পরিস্থিতিতে তাদের জীবন দিয়ে মানবিক দায়িত্ব পালন করেন। আজ পর্যন্ত ১৭৮ জন কর্মী সদস্য তাদের জীবন হারিয়েছেন। একক মানবিক সহায়তা কার্যক্রমে এটি সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।’

রাশিয়ান কূটনীতিক বলেন, ‘সেই পটভূমিতে ইউএনআরডব্লিউএ-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করার প্রচেষ্টা এবং এজেন্সিটি ভেঙে দেওয়ার আহ্বান যা আমরা এই চেম্বারেও শুনেছি, স্পষ্টতই অগ্রহণযোগ্য। ইউএনআরডব্লিউএ প্রতিনিধিদের বিরুদ্ধে নির্বিচার অভিযোগগুলো এই বৃহৎ এবং অত্যাবশ্যক জাতিসংঘের সত্ত্বাকে আঘাত করার জন্য ব্যবহার করা উচিত নয়। গাজায় সংস্থাটির ১৩ হাজার কর্মীর কার্যক্রম স্থগিত করা হলে তা লক্ষ লক্ষ ফিলিস্তিনির জন্য সম্মিলিত শাস্তির আরেকটি বেআইনি এবং অনৈতিক হাতিয়ার হয়ে উঠবে।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন ফিলিস্তিন ছিটমহলে নিহত মানবিক কর্মীদের স্মরণে এক মিনিট নীরবতার মধ্য দিয়ে কাজ শুরু করে। জাতিসংঘের সর্বশেষ হিসাব অনুযায়ী গত বছরের ৭ অক্টোবর, ২০২৩-এ সংঘাত বৃদ্ধি পাওয়ার পর থেকে গাজা উপত্যকায় কমপক্ষে ২২৪ মানবিক কর্মী নিহত হয়েছে।


 

আরও খবর