গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

কেঁপে উঠল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-04-2025 11:21:53 am

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। ভূমিকম্পের কেন্দ্র ছিল জুলিয়ান শহরে। কম্পনের পর এখনো কোননো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মূলত ভূমিকম্পের আগেই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা কম্পনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল এবং এতে অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া কম্পনের পর পরবর্তী আফটারশকও রেকর্ড করা হয়েছে।


মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।



সংবাদমাধ্যমটি বলছে, ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো ও তার আশপাশের এলাকায় স্থানীয় সময় সোমবার ৫.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।


স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল জুলিয়ান শহরে। এটি সান ডিয়েগোর উত্তর-পূর্বে কুয়ামাকা পাহাড়ে অবস্থিত একটি ছোট পর্যটন শহর।



দুই ঘণ্টা পর সান ডিয়েগো শহর কর্তৃপক্ষের মুখপাত্র পেরেট গডউইন বিবিসিকে জানান, কোনও ধরণের বড় ক্ষয়ক্ষতি বা আহতের খবর এখনও পাওয়া যায়নি। একই কথা জানিয়েছে সান ডিয়েগো শেরিফের দপ্তরও। তারা একে “চলমান পরিস্থিতি” বলে উল্লেখ করেছেন।


ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ভূমিকম্পের পরপরই বিষয়টি নিয়ে অবহিত হয়েছেন বলে এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছে তার দপ্তর। ভূমিকম্পের পর ইউএসজিএস একাধিক ছোট আফটারশকও রেকর্ড করেছে। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনও আশঙ্কা নেই।


এদিকে ভূমিকম্পের আগমুহূর্তে ইউএসজিএস-এর জরুরি বার্তায় লস অ্যাঞ্জেলেস পর্যন্ত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছিল। সতর্কবার্তায় লেখা ছিল, “ড্রপ, কভার, হোল্ড অন। নিজেকে রক্ষা করুন।”


কেভিন মানো নামে এক স্থানীয় ব্যক্তি বলেন, “আমি নাশতা করছিলাম, তখনই ফোনে সতর্কবার্তা আসে— এবং আমি দরজার ফ্রেমের নিচে চলে যাই। কিছুক্ষণের মধ্যেই ভূকম্পন শুরু হয়। সবকিছু কাঁপছিল। জীবনে প্রথম এতটা শক্তিশালী ভূমিকম্প অনুভব করলাম।”


তিনি জানান, তার বাড়িতে কোনও ক্ষতি হয়নি, তবে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার চিন্তা করছেন। তিনি বলেন, “এই ভূমিকম্প আর লস অ্যাঞ্জেলেসের দাবানল একত্রে আমাকে ভাবিয়েছে—শুধু হয়তো এখন একটা ইমারজেন্সি ব্যাগ গুছিয়ে রাখা উচিত।”



বিবিসি বলছে, এই সতর্কবার্তা পাঠানোর পেছনে কাজ করে ইউএসজিএস-এর শেকঅ্যালার্ট (ShakeAlert) নামের একটি বিশেষ সিস্টেম। এটি সারা ক্যালিফোর্নিয়ায় মাটির নিচে বসানো সিসমোগ্রাফ ও সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প শনাক্ত করে।


এই শেকঅ্যালার্ট টিমের প্রধান রবার্ট ডি গ্রুট বলেন, “আমরা প্রায় এক সেকেন্ডের তথ্য বিশ্লেষণ করেই বুঝতে পারি কী ঘটছে। এরপর সেই তথ্য গুগলসহ বিভিন্ন অ্যাপে পাঠানো হয়, যেন মানুষ আগেই সতর্ক হতে পারে।”


আশ্চর্যের ব্যাপার হলো শেকঅ্যালার্ট টিমের প্রধান রবার্ট ডি গ্রুট নিজেও ভূমিকম্পটি অনুভব করেন, যদিও তিনি ছিলেন প্যাসাডিনায়, যা ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১৩০ মাইল দূরে। কম্পনের বার্তা পেয়েই তিনি দ্রুত টেবিলের নিচে আশ্রয় নেন।


তিনি বলেন, “আমি প্রতিদিন ভূমিকম্প নিয়ে কাজ করি, কিন্তু যখন মাটি নড়ে ওঠে—সে অভিজ্ঞতা মোটেও সুখকর নয়।”

আরও খবর
6afa9d6eaab73-161126120638.webp
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

২ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে